Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোন স্বপ্ন দেখলে আর্থিক লাভের সম্ভাবনা থাকে, অশুভ সময়ের ইঙ্গিত দেয় এই স্বপ্নগুলি

অবচেতন মনে আমরা যা দেখি বা ভাবি সেটাই কিন্তু আমাদের কাছে স্বপ্ন আকারে ধরা দেয়। এমন অনেক স্বপ্ন আমরা দেখি যা কিন্তু অনেক সময় ভয়ের হয়, আবার অনেক স্বপ্ন আছে যা খুশির। আবার অনেক সময় আমরা দেবতা সম্পর্কেও অনেক স্বপ্ন দেখে থাকি।

স্বপ্নশাস্ত্রে বলা হয়, যে স্বপ্ন আমরা সকালে দেখি সেটি কিন্তু সত্যি হয়। এমন অনেক স্বপ্ন আছে যেগুলি শুভ সময়ে ইঙ্গিত দেয়, আবার অনেক স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত দেয়। তবে সব স্বপ্ন কিন্তু সর্বদাই শুভ হয়, অশুভও হয় অনেক স্বপ্ন। কোন কোন স্বপ্ন দেখা খুব অশুভ দেখুন।

sleeping


জলে ডুবে যাওয়া স্বপ্ন দেখা খুব অশুভ। যদি আপনি কখনোও দেখেন আপনি কোথাও ডুবে যাচ্ছেন তা কিন্তু খুব অশুভ লক্ষণ। এই স্বপ্ন দেখার একটি বিশেষ অর্থ রয়েছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই স্বপ্ন দেখা মানে আপনি খুব চিন্তিত বা কোনও বিষয় নিয়ে আপনি ভয় পেয়ে আছেন। তাই আপনি এমন স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন আপনার ভবিষ্যতে সত্যি হতে পারে অর্থাৎ আপনি পরবর্তীকালে কোনও খারাপ খবর পেতে পারেন। তাই আগামী দিনের জন্য আপনাকে এখন থেকেই সতর্ক হতে হবে।

কাউকে আপনি স্বপ্নে দেখছেন ডুবে যেতে, এই স্বপ্ন দেখা কিন্তু খুব একটা শুভ নয়। এই স্বপ্ন খুব অশুভ। এতে আপনার পরিবার বা বাড়ির অন্য কোনও বড় সদস্য বা আত্মীয়ের বড় কোনও ক্ষতি হতে পারে। তাই আপনি আগাম এই স্বপ্ন দেখেছেন। যাকে নিয়ে আপনি এই স্বপ্ন দেখেছেন তাকে দ্রুতই জানিয়ে দিন এবং এখন থেকেই সাবধানে থাকার পরামর্শ দিন।

sleeping

আবার এমন অনেক স্বপ্ন রয়েছে যে স্বপ্ন (dream) গুলি দেখা কিন্তু খুব শুভ, যেগুলি দেখলে আপনি ভবিষ্যতে হয়তো শুভ কোনও খবর পেতে পারেন বা আপনার আর্থিকভাবে লাভ হতে পারে, জানুন সেই সব স্বপ্নের মধ্যে কোন কোন স্বপ্ন পড়ছে।

যদি আপনি দেখেন কোথাও আপনি ডুবে যেতে যেতে বেঁচে যাচ্ছেন, সেই স্বপ্ন আপনার কাছে কিন্তু খুব শুভ। স্বপ্নশাস্ত্রে বলা হয় এই স্বপ্নের এক বিশেষ অর্থ রয়েছে, এর অর্থ আপনার মনের গোপন ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনি আর্থিক দিকে কোন লাভ করতে চলেছেন অথবা আপনি কোন কিছু নিয়ে কোনো কাজের জন্য সুবিধা পেতে চলেছেন। এই কারণেই আপনি এই স্বপ্ন দেখছেন।

যদি আপনি দেখেন কেউ ডুবে যাচ্ছে এবং আপনি তাঁকে বাঁচাচ্ছেন এর অর্থ আপনার অসুবিধার সময় শুরু হচ্ছে। এই সময় আপনার বন্ধুরা, আত্মীয়রা বা আপনার কাছের ঘনিষ্ঠ কেউ আপনাকে সাহায্য করতে পারেন অর্থাৎ আপনার অসুবিধার সময় আপনার পাশে এসে দাঁড়াবেন। সেই কারণেই আপনি এমন স্বপ্ন দেখছেন।

sleeping


যদি দেখেন কোন শিশু জলে ডুবে যাচ্ছে, তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্রে (astrology) এই স্বপ্ন দেখা খুব অশুভ বলে মনে হয়। এতে আপনার সন্তানকে খুব সাবধানে রাখতে হবে। ভবিষ্যতে বা আগামী দিনে আপনি শিশু সংক্রান্ত বা আপনার সন্তান সংক্রান্ত কোনোও খবর খারাপ খবর পেতে পারেন। এই স্বপ্ন দেখার পর আপনার সন্তানের স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই এই স্বপ্ন দেখলে আপনি আপনার সন্তানের দিকে বিশেষ নজর দিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+