দীপাবলিতে দেবী লক্ষ্মী ও গণেশের মূর্তি কোন দিকে রাখা শুভ, জানুন

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালিত হয়। এদিন মা লক্ষ্মী ও গণেশের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

কার্তিক মাসের এই দিন ভগবান শ্রী রাম ১৪ বছরের বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে এসেছিলেন। আর রামের অযোধ্যায় ফিরে আসার কারণে সেখানকার বাসিন্দারা প্রদীপ জ্বেলে তাঁকে আহ্বান জানিয়েছিলেন। সেই থেকে কিন্তু শ্রীলঙ্কাতেও পালিত হয় দীপাবলি উৎসব ।

Ganesh

  • কোন দিকে লক্ষ্মী ও গণেশের মূর্তি রাখবেন

তবে যদি আপনি নতুন গণেশ ও লক্ষ্মী দেবীর পুজো করেন তাহলে কিন্তু তাদের সঠিক দিকে রাখতে হয়। দীপাবলিতে লক্ষ্মী ও গণেশের মূর্তি বাড়িতে আনার নানান নিয়ম রয়েছে। যেমন- দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের বাম দিকে স্থাপন করা একদমই উচিত নয়।

  • কেন গণেশের ডান দিকে লক্ষ্মী দেবীকে রাখবেন না

কারণ যেকোনও পুরুষের বামদিক হল স্ত্রীর দিক। দেবী লক্ষ্মী হলেন ভগবান গণেশের মাতৃরূপ। তাই মা লক্ষ্মীকে সর্বদা গণেশের ডানদিকে স্থাপন করা উচিত। দীপাবলির পুজোর সময় দেবী লক্ষ্মীকে ভগবান গণেশের ডানদিকেই রাখবেন। না হলে কিন্তু ভগবান গণেশ এবং মা লক্ষ্মী দুজনেই রেগে যাবেন। তবে তাদের এমন ভাবে রাখবেন যাতে তাদের পূর্ব বা পশ্চিম দিকে রাখা উচিত।

  • এদিন কি কলস স্থাপন করা যায়?

দীপাবলিতে কলস স্থাপন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ কলস হল বরুণ দেবের রূপ। দীপাবলির রাতে যদি আপনি কলস স্থাপন করেন তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে। শুধু তাই নয়, এতে আপনার জীবনের সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। বিশ্বাস করা হয়, কলস হল অমৃতের পাত্র।

তাই যদি দীপাবলি দিন কলস স্থাপন করেন তাহলে আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। এমনকি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। তবে দীপাবলিতে দেবী লক্ষ্মী ও গণেশের পুজো করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+