Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বছরের প্রথম চন্দ্র ও সূর্যগ্রহণ কবে ঘটবে, গ্রহণের প্রভাবে কর্মক্ষেত্রে উন্নতি করবেন এরা

জ্যোতিষশাস্ত্রে সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে কোনোও গ্রহণকেই শুভ বলে মনে করা হয় না। সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের উপর। সেটি কারোর জীবনে শুভ হতে পারে, আবার কারোর জীবনে অশুভ হতে পারে। ১৫ দিনের মধ্যেই সূর্য ও চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে।

চলতি মাসের ২৫ তারিখ চন্দ্রগ্রহণ ঘটবে। সেদিনই পরেছে দোল অর্থাৎ হোলি উৎসব। তারপর এপ্রিল মাসের ৮ তারিখ ঘটতে চলেছে সূর্যগ্রহণ। আর সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কিছু রাশির ব্যক্তিদের। সকল কাজেই তারা এগিয়ে যেতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

solar eclipse and Lunar eclips

  • মেষ রাশি

চন্দ্র ও সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর। এসময় সকল কাজেই তারা এগিয়ে যেতে পারবেন। আয় বাড়তে থাকবে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। জীবনে যা চাইবেন তাই কিনতে পারবেন। নতুন সম্পত্তি ও যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের জীবনে সফল্য আসবে। মানসিক চাপ অনেক কমবে। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

  • মিথুন রাশি

চন্দ্র ও সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপর। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আর্থিক দিকেও খুব উন্নতি হবে। এসময় বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিনিয়র ও জুনিয়রদের কাছে পূর্ণ সমর্থন পাবেন। শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন। সকল কাজে পরিবারের সহায়তা পাবেন। যারা ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে আসবে সফলতা। তবে এই সময় পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • তুলা রাশি

চন্দ্র ও সূর্য গ্রহণের বিশেষ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি স্ত্রীর থেকে সকল কাজে পূর্ণ সমর্থন পাবেন। সম্মান ক্রমশ বাড়তে থাকবে। চাকরিতে মিলবে সফলতা। পদোন্নতি হতে পারে। বিদেশে যাত্রা করতে পারেন নতুন যানবাহন কিনতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। জীবনে প্রত্যেকটি সফলতা অর্জন করতে পারবেন। পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+