বিপরীতমুখী বুধ, বৃহস্পতির শুভ প্রভাবে ব্যবসায় অর্থাগম নিশ্চিত কোন রাশির জাতকদের
প্রায় প্রতি মাসে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। নভেম্বর মাস শুরু হয়ে গেছে। এই মাসেই কিন্তু ছট পুজোর মতন বড় উৎসব পালন হতে চলেছে। এই মাসেই অনেক বড় গ্রহ তার ঘর পরিবর্তন করবে।
আবার কিছু গ্রহ বিপরীতমুখীও হবে। ২৬ নভেম্বর বুধ গ্রহ বিপরীতমুখী হতে চলেছে। বৃহস্পতি কিন্তু বিপরীত অবস্থায় রয়েছে। বুধ ও বৃহস্পতির বিপরীতমুখী অবস্থার কারণে কোন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, কাদেরই বা ভাগ্যের দ্বার খুলবে, কারাই বা নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ হবে। এই সময় সকল কাজই আপনি এগিয়ে যেতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। মানসিক চাপ আসতে আসতে কমবে। ব্যবসায় যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। এই সময় আপনার খরচ নিয়ন্ত্রণ রেখে করার চেষ্টা করুন।
বাড়তি খরচ কমলে তবেই আপনি জীবনে সুখী হবেন। এসময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের এই সময় থেকে সাফল্যের সময় শুরু হবে। যেকোনও ধরনের ব্যবসায় বিনিয়োগ করলে সেখানেই লাভের মুখ দেখবেন। তাড়াতাড়ি এই সময়টি আপনার জন্য অত্যন্ত ভালো সময়। তবে শরীর আপনার এই সময় ভালোই থাকবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
প্রত্যেকটি কাজ ধৈর্য ধরে করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। কোনও কাজেই এই সময়ে আপনি পিছিয়ে যাবেন না।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস অত্যন্ত শুভ যেতে চলেছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বাড়তে পারে। এসময়ে ব্যবসায়ীদের অত্যন্ত শুভ সময়। তারা ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। দাম্পত্য জীবনে খুব শুভ সময়।
এসময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। জীবনে প্রত্যেকটি কাজেই সফলতা আসবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications