চলতি বছরে মা দুর্গা আসছেন হাতিতে, ঘট স্থাপনের শুভ সময়, কোন দিনে কী পুজো পড়েছে
হিন্দুমতে, মা দুর্গার একটি বিশেষ স্থান রয়েছে জ্যোতিষশাস্ত্রে। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু হয় নবরাত্রি। যা চলে নয়দিন পর্যন্ত। চলতি বছরে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি। আশ্বিন মাসের নবরাত্রিকে শারদীয়া নবরাত্রিও বলা হয়। এ বছর মা দুর্গা আসছেন হাতির পিঠে চড়ে। ঘট স্থাপনের শুভ সময় ২৫ সেপ্টেম্বর। ঘট স্থাপনের শুভ সময় কী, হাতিতে চড়ে এলে কী হয়। নবরাত্রিতে কোন কোন দিনে মা দুর্গার কী কী রুপে পুজো করা হয়।

মা আসছেন হাতিতে চড়ে
চলতি বছরের শারদীয়া নবরাত্রি খুবই বিশেষ বলে মনে কারা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। এবছর হাতিতে চড়ে মা দুর্গা আসবেন।। সোমবার থেকে নবরাত্রি শুরু হবে। মা দুর্গার হাতিতে চড়ে আসা খুবই শুভ বলে মনে করা হয়। মা দুর্গার এই যাত্রা অপার সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই সময়ে সকল কাজে সাফল্য মিলবে। প্রতিটি সংসারে সাফল্য আসবে। এতে শান্তি ও সুখের পরিবেশ তৈরি হয়। এই অর্থে এই নবরাত্রি দেশ ও দেশবাসীর জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।

শুভ ঘট স্থাপনের সময়
শুভ সময়ে ঘট স্থাপন করা হয়। এই বছরে শারদীয়া নবরাত্রি ২৬ সেপ্টেম্বর শুরু হবে এবং ৫ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিপদ তিথি ২৬ সেপ্টেম্বর সকাল ৩টে ২৪ মিনিট থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৩টে ৮ মিনিট পর্যন্ত হবে। ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ২০ মিনিট থেকে ১০ টা ১৯ মিনিট পর্যন্ত হবে ঘটস্থাপনের শুভ মুহূর্ত। অন্যদিকে, অভিজিৎ মুহুর্তা ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫৪ মিনিট থেকে ১২টা ৪২ মিনিট পর্যন্ত চলবে হবে।

এই শুভ সময়ে মা দুর্গার নয়টি রুপে পুজো করা হয়
জেনে এই বছর কোন কোন দিন কী কী পুজো পড়েছে
প্রথম দিন ২৬ সেপ্টেম্বর মা শৈলপুত্রী পুজো
দ্বিতীয় দিন ২৭ সেপ্টেম্বর মা ব্রহ্মচারিণী পূজা
তৃতীয় দিন ২৮ সেপ্টেম্বর মা চন্দ্রঘন্টা পুজো
চতুর্থ দিন ২৯ সেপ্টেম্বর মা কুষ্মাণ্ডা পুজো
পঞ্চম দিন ৩০ সেপ্টেম্বর মা স্কন্দমাতা পূজা
ষষ্ঠ দিন পয়লা অক্টোবর মাতা কাত্যায়নী পুজো
সপ্তম দিন অক্টোবর ২, মা কালরাত্রি পুজো
অষ্টম দিন ৩ অক্টোবর দুর্গা অষ্টমী, মহাগৌরী পুজো মহানবমী
নবম দিন ৪ অক্টোবর মহানবমী, শারদীয়া নবরাত্রির পারণ
দশম দিন ৫ অক্টোবর দশমী, দুর্গা বিসর্জন এবং বিজয়াদশমী












Click it and Unblock the Notifications