নতুন বছর মকর সংক্রান্তির শুভ মুহূর্ত, পুজোর মন্ত্র সম্পর্কে জেনে নিন

নতুন বছর মকর সংক্রান্তির শুভ মুহূর্ত, পুজোর মন্ত্র সম্পর্কে জেনে নিন

জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে সূর্য দেবতা ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেছিলেন , তিনি এসেছিলেন উত্তরায়ণের সময়। তাই এই দিনটিকে শুভ বলে মনে করা হয়। এই দিন যে ব্যক্তি শুভ কাজ করেন তার জীবনে সব সময় ভালো কিছু ঘটতে থাকে। জ্যোতিষশাস্ত্র ২০২৩ সালে মকর সংক্রান্তি পড়েছে ১৫ জানুয়ারি রবিবার। জেনে নিন মকর সংক্রান্তি শুভ সময়।


২০২৩ সালের মকর সংক্রান্তির কবে কখন পরেছে

২০২৩ সালের মকর সংক্রান্তির কবে কখন পরেছে

মকর সংক্রান্তি - ১৫ জানুয়ারি (রবিবার)

পুণ্যকাল মুহুর্ত - ৭ টা ১৫ মিনিট ১৩ সেকেন্ড থেকে সাড়ে ১২ টা পর্যন্ত।

সময়কাল - ৫ ঘন্টা ১৪ মিনিট

মহাপুণ্য কাল মুহুর্ত - ৭ টা ১৫ মিনিট ১৩ সেকেন্ড থেকে ৯ টা ১৫ মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত।

সময়কাল - ২ ঘন্টা ৪০ মিনিট

সংক্রান্তি মুহূর্ত : ১৪ জানুয়ারী ৮ টা ২০ মিনিট ২১ সেকেন্ড

জেনে নিন মকর সংক্রান্তি পুজোর মন্ত্র

জেনে নিন মকর সংক্রান্তি পুজোর মন্ত্র

এই বিশেষ দিনে সূর্য দেবের পুজো করা হয়। এই দিনে সূর্য দেবতার মন্ত্র জপ করা হয়। টা খুব শুভ বলে মনে করা হয়। এই মন্ত্রটি জপ করুন, সূর্য দেবতার মন্ত্র: ওম সূর্য নমঃ, ওম হ্রিম হ্রিম সূর্যায় নমঃ, অহি সূর্য সহস্রংশ তেজো রাশে জগৎপতে, অনুকাম্পায়মা ভক্ত্য, গৃহার্ঘ্য দিবাকরঃ।

যদি কোনোও ব্যক্তি মকর সংক্রান্তির দিন উপোস করে এই মন্ত্রগুলি জপ করেন তাহলে তাঁর তেজ ও শক্তি ক্রমশ বৃদ্ধি পাবে। সূর্য এতে খুব খুশি হন এবং আপনাকে বিশেষ কৃপা করবেন, যার জেরে জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।

কীভাবে মকর সংক্রান্তির পুজো করবেন

কীভাবে মকর সংক্রান্তির পুজো করবেন

এই বিশেষ দিনে সকালে ঘুম থেকে উঠে শুভ সময় দেখে স্নান সেরে নিন। স্নান করার আগে স্নানের জলে তিল, সামান্য গুড় ও গঙ্গাজল মিশিয়ে নিন। স্নান করা হয়ে গেলে ধোঁয়া ভালো জামা কাপড় পরুন, সেই সঙ্গে তামার পাত্রে জল নিয়ে তাতে তিল, গুড়, লাল চন্দন, লাল ফুল নিন, তারপর সেটি সূর্যদেবকে নিবেদন করুন। সেই সঙ্গে সূর্যদেবের মন্ত্র জপ করুন, এতে জীবনে সাফল্য পাওয়া যায় ও আর্থিক দিকে অনেক উন্নতি হয়। দাম্পত্য ও পারিবারিক জীবনে আপনি সাফল্য পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+