সূর্যের মহাদশায় লাভ হয় কাদের, কাদেরই বা ব্যয় বেশি হয়, জানুন প্রতিকার

৬ বছর ধরে চলবে সূর্যের মহাদশা। সূর্যকে আমরা সাফল্য, আত্মবিশ্বাস, খ্যাতি, স্বাস্থ্য, সম্মান কারক বলেই জানি।

প্রতিটি মানুষই জীবনে বড় হতে চায়, সাফল্যের শীর্ষে পৌঁছতে চায়, কেরিয়ার থেকে ব্যবসায় উন্নতির মুখ দেখতে চায়, তবে অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও আর্থিক দিকে অনেকের উন্নতি হয় না। তার কারণ অনেক রাশির ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে হয়তো কোন গ্রহ সঠিক স্থানে নেই বা জীবদশা বা মহাদশার মধ্যে পড়ার কারণে তাদের জীবনে শুভ সময় শুরু হয় না। এই কারণে তাদের জীবনে অনেক সময় স্বপ্ন পূরণ হয় না। মানসিকভাবে তারা ভেঙে পড়েন। তবে জ্যোতিষশাস্ত্র সূর্যের মহাদশা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, এই সময়ে যে রাশির ব্যক্তিরা এই দশার মধ্যে পড়েন, তাদের জীবনে সাফল্য নিশ্চিত হয়, তাদের মনের স্বপ্ন পূরণ হয়। তাদের খ্যাতি, বিশ্বাস বাড়তে থাকে। ৬ বছর ধরে চলবে সূর্যের মহাদশা সূর্যকে আমরা সাফল্য, আত্মবিশ্বাস, খ্যাতি, স্বাস্থ্য, সম্মান কারক বলেই জানি।

সূর্যের মহাদশা খুব শুভ

সূর্যের মহাদশা খুব শুভ

সূর্যের মহাদশার মধ্যে যে ব্যক্তি পড়েন, তার জীবনে সাফল্য লেগেই থাকে, তাদের ছয় বছর খ্যাতি, সম্মান, অর্থ লাভ হয়। সেই সঙ্গে অঢেল সম্পত্তির মালিক হন তারা। যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে সূর্য খুব শুভ স্থানে থাকে, সূর্যের মহাদেশের সময় বিশেষ ফল লাভ করেন তাঁরা। কেরিয়ার থেকে আর্থিক দিকে তাঁরা খুব উন্নতি করতে পারেন। তাদের জীবনে সাফল্য আসে। যারা সরকারি চাকরি করেন সেসময় তাদের জীবনে সাফল্য আসে। বেসরকারি চাকরিজীবিদের দ্রুত পদোন্নতি হয়।

 জন্মকুন্ডলীতে অশুভ স্থানে সূর্য থাকলে কী হয়

জন্মকুন্ডলীতে অশুভ স্থানে সূর্য থাকলে কী হয়

তবে যদি কোন রাশির ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে সূর্য অশুভ স্থানে থাকে সূর্য, তাদের মহাদশের সময় সেই ব্যক্তি খুব রেগে যান। বাবার সঙ্গে তার বচসা লেগেই থাকে, চোখের সমস্যা, রক্তচাপ জনিত সমস্যায় ভুগতে হয় তাকে। তবে অশুভ ফল এড়াতে চান তাহলে সূর্যেরই কিছু প্রতিকার আছে সেগুলি মেনে চললে তার জীবনে সাফল্য নিশ্চিত হয়।

সূর্যের অশুভ প্রভাব মেনে চলুন এই প্রতিকারগুলি

সূর্যের অশুভ প্রভাব মেনে চলুন এই প্রতিকারগুলি

১) প্রতিদিন একটি তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে নিবেদন করুন, সেই সঙ্গে পিপল গাছের গোড়ায় জল দিন।

২) প্রতি রবিবার গম, গুড়, তামা, বাতাসা কোন অভাবী বা দারিদ্র ব্যক্তিকে দান করুন, এতে সূর্য খুব খুশি হয়।

৩) রবিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান।

8) প্রতিদিন সূর্য মন্ত্র পাঠ করুন, এতে আপনার আত্মবিশ্বাস যেমন বাড়বে, ঠিক তেমনই প্রতিটি কাজেও আপনি সফলতা অর্জন করতে পারবেন।

৫) 'ওম রাম রাবায়ে নমঃ' এবং 'ওম ঘ্রিণী সূর্যায় নমঃ' মন্ত্রটি জপ করুন। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনার। সেই সঙ্গে সূর্য দেবতাও খুব খুশি হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+