বিষ যোগের অশুভ প্রভাব পড়বে কোন রাশির জাতকদের ওপর
জোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের ঘর পরিবর্তন করে ১২ রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়। এই গ্রহ সবথেকে ধীরগতির গ্রহ বলে মনে করা হয়।

কবে চন্দ্র রাশি পরিবর্তন করবে
এই গ্রহ একটি রাশি ছেড়ে অন্য রাশিতে যেতে তার সময় লাগে আড়াই বছর। জানুয়ারি মাসের ১৭ তারিখ নিজস্ব রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি। এই সময় মে মাসে চন্দ্র কিন্তু সেই রাশিতেই প্রবেশ করবে।
১২ মে শনি ও চন্দ্রের কারণে কুম্ভ রাশিতে তৈরি হবে 'বিষ যোগ'। ১২ মে বেলা ১২ টা ১৮ মিনিটে চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ফলে তৈরি হবে এই অশুভ যোগ। ১৪ মে ভোর ৩ টে ২৪ মিনিট পর্যন্ত এই রাশিতে থাকবে চন্দ্র। এ সময় কিছু রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। এই সময় কোন রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে।

কর্কট রাশি
বিষ যোগের অশুভ প্রভাবে কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর খুব খারাপ প্রভাব। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে অনেক পিছিয়ে পড়বেন। প্রেম জীবনে নানান সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। পরিবারের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে আপনার। আর্থিক ভাবে তেমন লাভ হবে না আপনার। কোন কাজেই সফলতা মিলবে না আপনার।

বৃশ্চিক রাশি
অশুভ বিষ যোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এসময় কোন কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে হবে। যে কোন লেনদেন করার আগে ভেবে নেবেন। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কঠিন পরিশ্রম করলে তবে জীবনের সফলতা মিলবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

কন্যা রাশি
ষষ্ঠ ঘরে বসে রয়েছে শনি। অশুভ যোগের প্রভাবে পড়বে কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় আপনাকে বাড়তি খরচে লাগান দিতে হবে। সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মানসিক, শারীরিক চাপ ক্রমশ বাড়তে থাকবে আপনার। কোনও কাজে সফলতা পাবেন না আপনি। আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যেতে হবে আপনাকে।












Click it and Unblock the Notifications