বিপরীত রাজযোগে কোন রাশির জাতকদের ভাগ্যের মোড় ঘুরবে, দেখুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহের রাশিচক্রের পরিবর্তন প্রতিটি রাশির ব্যক্তিদের জীবনকে নানা ভাবে প্রভাবিত করে। রাহুকে আমরা ছায়া গ্রহ বলে জানি। শুক্র গ্রহ হল ব্যবসা, ধন-সম্পত্তি, বিলাসিতার কারক। ৩১ মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করেছে।

ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে রাহু গ্রহ। ৫০ বছর পর রাহু ও শুক্রের মিলনে তৈরি হয়েছে 'বিপরীত রাজযোগ’। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তাদের মধ্যে কারা রয়েছেন, দেখুন।

Vipreet Rajyog

  • কর্কট রাশি

রাহু ও শুক্রের মিলনে কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। আপনার নবম ঘরে এই দুই গ্রহের মিলন হবে। আপনার আয় দ্রুত বাড়তে থাকবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। দেশ-বিদেশে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন এই রাশির ব্যক্তিরা। এসময় আপনার জীবনে নতুন চাকরি পাওয়ার সুযোগ আসবে। আটকে থাকা কাজ হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের পরিবেশ এসময় অনুকূলে থাকবে। আপনি ব্যবসা খুব সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনি যদি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার। কোনও সুখবরে আপনি আরোও খুশি হবেন। তাছাড়া আপনার গুপ্ত ইচ্ছা পূর্ণ হবে। যদি আপনি ব্যবসা করেন সেখানে সফলতা মেলার সম্ভাবনা রয়েছে। যারা মডেলিংয়ের সঙ্গে যুক্ত তাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার সময়। রাজনীতিতে যুদ্ধ ব্যক্তিদের নাম, যশ, খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। ব্যবসায়ে উন্নতি হবে। কর্মজীবনেও খুব উন্নতি করতে পারবেন আপনি।

  • বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিরা দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। লটারিতে বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে । এই সময় আপনি নতুন কোনও প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বাজারে থাকবে। এই সময়ে আপনি পরিবারের সকলকে আপনি পাশে পাবেন। নতুন গাড়ি-বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+