Vinayak Chaturthi 2024: বিনায়ক চতুর্থী কবে পালিত হবে, জানুন শুভ সময় সম্পর্কে
Vinayak Chaturthi 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) ও হিন্দুধর্মে বিনায়ক চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর চতুর্থী বছরে দুবার আসে, একটি শুক্লপক্ষ ও অন্যটি কৃষ্ণপক্ষে। পৌষ মাসের শুক্লপক্ষে চতুর্থী পালিত হবে বিনায়ক চতুর্থীতে। এদিন গণেশের পুজোর আয়োজন করা হয়। যারা এদিন ভগবান গণেশের পুজো করে থাকেন তাঁদের জীবনে সফলতা অর্জন করে থাকেন।
কথিত আছে, এই দিন যদি আপনি গণেশের পুজো করেন তাহলে আপনি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন। মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। চলতি বছর ১৪ জানুয়ারি পালিত হবে বিনায়ক চতুর্থী। জানুন বিনায়ক চতুর্থীর শুভ সময় সম্পর্কে।

- শুভ সময়
পৌষ মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথি ১৪ জানুয়ারি সকাল ৭ টা ৫৮ মিনিট থেকে, বিনায়ক চতুর্থীর শুভ সময় শুরু হবে, পরের দিন ১৫ জানুয়ারি সোমবার ভোর ৪ টে ৫৮ মিনিটে তা শেষ হবে।
- ফুল নিবেদন করা হয়
বলা হয়, বিনায়ক চতুর্থীর পুজো করা অত্যন্ত শুভ। এদিন সকালবেলা স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে পুজো করা অত্যন্ত শুভ। এটি গণেশের পুজোর জন্য অর্পণ করা হয়। আচার অনুষ্ঠান মেনে ভগবান গণেশের পুজো করে থাকেন সকলে। এই বিশেষ দিনে দেবতাকে লাড্ডু নিবেদন করা হয়। সেই সঙ্গে ফুল দিয়ে পুজো করা হয়। তারপর বাড়ির সমস্ত সদস্যদের প্রসাদ বিতরণ করা হয়।
- কী করলে সমস্ত বাধা কাটবে
এই বিশেষ দিনে আপনি উপোস করে যদি গণেশের পুজো করেন এবং তাহলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। সকল জীবনে সকল বাধা কেটে যাবে। সকল সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি, জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
- কোন মন্ত্র জপ করবেন
বিনায়ক চতুর্থীতে গণেশের পুজো করার সময় দেবতাকে ৫ টি দূর্বা বা ২১ টি দূর্বা দিন। সেই সঙ্গে ইদম দূর্বাদলম ওম গণপতয়ে নমঃ মন্ত্রটি উচ্চারণ করুন। এতে দেবতা খুশি হন। আপনার অপূর্ণ ইচ্ছা পূরণ হবে। এই বিশেষ দিনে দেবতা গনেশকে মোদক দিন। যদি মোদক দিতে না পারেন তাহলে লাডুডূ দিন। সেই সঙ্গে গণেশের চালিশা পড়ুন। উপকার পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications