মেষ রাশিতে অস্ত যাবে শুক্র, কোন রাশির ব্যক্তিদের ব্যয় বাড়বে, জানুন

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে আমরা ভোগ, বিলাসিতা, ঐশ্বর্যের কারক বলেই জানি। শুক্র যখন ঘর বদল করে তখন বারো রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে।

এপ্রিল মাসের ২৮ তারিখ সকাল ৭ টা ২৭ মিনিটে মেষ রাশিতে অস্ত যেতে চলেছে শুক্র গ্রহ। এসময় কিছু রাশির ব্যক্তিদের সাবধানে থাকতে হবে। তাদের অর্থহানি হতে পারে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

shukra gochar

  • বৃষ রাশি

শুক্র বৃষ রাশির দ্বাদশ ঘরে অস্ত যাবে। তাই এসময় আপনাকে নানান অসুবিধায় পড়তে হবে। শেয়ার বাজার, ঋণ পৈত্রিক সম্পত্তিতে আপনি যদি বিনিয়োগ করেন সেখানে অর্থহানি হতে পারে । চাকরিতে নানান অসুবিধা আসবে। সিনিয়রদের সঙ্গে আপনার কাজের জায়গায় অশান্তি হতে পারে। তবে এই সময় মাথা ঠান্ডা রাখবেন। এসময় কোনও কাজেই যেমন সফলতা অর্জন করতে পারবেন না। ব্যবসায় বিনিয়োগ করলে সেখানে ক্ষতির মুখ দেখবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে। শরীর খারাপ হতে পারে। কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হতে পারে। এই সময় শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের দশম ঘরে অস্ত যাবে এই গ্রহ। তাই এসময় আপনি কাঙ্খিত কোনও অসুবিধা পাবেন না। যে কারণে আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। বাড়তি খরচে লাগাম দেওয়ার চেষ্টা করুন। এসময় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারোর থেকে ঋণ নেবেন না। কাউকে ঋণ দেবেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে অশান্তি হবে। এসময় শরীর খারাপ হতে পারে। আপনি অহংকার বোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। পরিবারের সকলের সঙ্গেই আপনার অশান্তি বাঁধতে পারে। তাই আগেই সাবধান হোন। কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না।

  • তুলা রাশি

তুলা রাশি নবমঘরে অস্ত যাবে শুক্র। আপনার সন্তানের কোনও দুঃসংবাদে আপনার মন ভারাক্রান্ত হয়ে উঠবে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। এসময় আপনাকে সাবধানে সব কাজ করতে হবে। আপনার আয় ক্রমশ কমতে থাকবে। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকে সঞ্চয় করতে পারবেন না। নানান সমস্যার জড়িয়ে পড়বেন আপনি। কর্মক্ষেত্রে সকলের সঙ্গে অশান্তি বাঁধবে। সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন । স্ত্রীর সঙ্গে অশান্তির পরিবেশে লেগে থাকবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+