শুক্র গোচরে আয়, উন্নতি বাড়তে চলেছে কোন রাশির ব্যক্তিদের, জানুন
শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ হল অত্যন্ত শুভ। এই গ্রহরা যখন ঘর বদল করে তখন কিছু রাশির ব্যক্তিদের অত্যন্ত সুখের হয়, আবার কিছু রাশির ব্যক্তিদের জীবনে কষ্টের সময়ও শুরু হয়। শুক্র হল প্রেম, সম্পদ, আকর্ষণ, ভোগ, বিলাসিতার কারক। বর্তমানে মীন রাশিতে রয়েছে এই গ্রহ।
৩১ মে পর্যন্ত একই রাশিতে থাকবে সে। তারপর সে তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিক আর্থিক দিকে লাভ হবে, নতুন সম্পত্তির মালিক হবেন কারা, জানেন। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়?

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সুখের সময়। এসময় আপনারা কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে। আপনাদের সৃজনশীল কাজে মন, আগ্রহ বাড়বে। তবে এই সময় পরিবেশ আপনার অনুকূলে থাকবে। অর্থসঙ্কট কাটবে। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারেন। মানসিক চাপও আগের থেকে অনেক কমবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। নতুন সম্পত্তি কেনার আগে ভেবে চিন্তে নেবেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের পঞ্চম ও দ্বাদশ ঘরের অধিপতি। সোনা ব্যবসায় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। পেশাগত জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। বেতন বৃদ্ধি ও পদোন্নতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকেও খুব লাভ হবে। আয় বৃদ্ধি হতে থাকবে। মানসিক চাপ কমবে। আমদানি, রপ্তানির ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হতে পারে। এসময় আপনার শরীরের দিকে খুব যত্ন নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। নতুন সম্পত্তি কেনার চেষ্টা করবেন। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিদের।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় শুক্র আপনার নবম ঘরে থাকবে। আপনার ভাগ্যের দ্বার খুলবে। সাংবাদিকতা, মিডিয়া, শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে শুভ সময়। এসময় অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। নতুন ব্যবসা বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications