শুক্র গোচরে সাফল্যের সেরা সময় কাদের, এই রাশির ব্যক্তিদের হাতে আসবে প্রচুর অর্থ
জ্যোতিষশাস্ত্র শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে। আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে।
শুক্র হল সম্পদ, ঐশ্বর্য, বিলাসিতার কারক। ১৯ মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে। যে কারণে তৈরি হবে 'মালব্য রাজযোগ। শুক্র গোচরে নয়া সম্পত্তির মালিক হবেন কারা, আর্থিক দিকে লাভ হবে কাদের, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের উপর শুক্রের বিশেষ কৃপা থাকবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। পরিবারে সুখের পরিবেশ বজায় রাখবে। অংশীদারিত্ব ব্যবসায় কাজ করা ব্যক্তিদের জন্য সময়টি অনুকূল। তারা ব্যবসায় প্রচুর মুনাফা অর্জনের সুযোগ পাবেন। ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন আপনি।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার পঞ্চম ঘরেই প্রবেশ করবে শুক্র। তাই আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সন্তানের কোনও শুভ খবরে আপনার মন আরোও খুশিতে থাকবে। এই সময় ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন। আপনার স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আইনি সমস্যা থেকে বের হতে পারবেন আপনি। বিরোধীরা নিজেরাই আপনার সঙ্গে আপোস করার চেষ্টা করতে পারেন। এসময় প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের জীবনে শুভ সময় শুরু হবে। আপনি নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।
- কর্কট রাশি
শুক্রের শুভ প্রভাবে কর্কট রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনার আয় ও লাভের ঘরেই প্রবেশ করবে শুক্র। তাই আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। সন্তানের শুভ খবর আপনি আরও খুশি হবেন। যারা শেয়ার বাজার, লটারিতে বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। তাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications