নক্ষত্র পরিবর্তন করে শুক্র কাদের আর্থিক দিকে উন্নতি করবেন, জানুন
জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহকে আমরা ব্যবসা, সম্পত্তির দাতা বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য তা অশুভ হতে পারে।
২৯ জানুয়ারি বিকেল ৫ টা ০৬ মিনিটে পূর্বাষাঢ় নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। শুক্র নক্ষত্র পরিবর্তন করায় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়, দেখুন।

মেষ রাশি
শুক্র স্থান পরিবর্তন করায় মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। আপনারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। কঠোর পরিশ্রম করলে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। এসময় আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি
সূর্য নক্ষত্র পরিবর্তন করায় মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা খুব লাভ হবে। তাছাড়া দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও খুব সুখী হবেন। এসময় ধন-সম্পত্তি লাভের সময়। ভাগ্য আপনার পূর্ণ সহায় থাকবে। তাছাড়া আপনি বিদেশে ভ্রমণ করতে যেতে পারেন। যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন বিনিয়োগ করতে পারেন। তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে কাটাতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। এসময়ে আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।
ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় শরীর আপনার ভালোই থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখে থাকতে পারবেন। এসময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। নয়া সম্পত্তির মালিক হবেন আপনি। যারা সরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যে কাজ করবেন সেই কাজ অবশ্যই ধৈর্য ধরে করার চেষ্টা করবেন, তবেই কাজে সফলতা আসবে। শরীর আপনার ভালোই থাকবে। তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কেরিয়ারে উন্নতি করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনে সফলতা আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications