শুক্রের নক্ষত্র বদলে ব্যবসায় মালামাল, বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলছে কাদের
জ্যোতিষশাস্ত্রে, শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্র হল অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব পড়ে। এই গ্রহ সুখ, সমৃদ্ধি, সম্পদ, আকর্ষণ ও প্রেমের কারক।
আগস্ট মাসের ১১ তারিখ শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে ১১ টা ১৫ মিনিটে। আর ২২ অগাস্ট পর্যন্ত একই নক্ষত্র বিরাজ করবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়, জানুন।

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের এই সময় সাহস খুব বাড়তে থাকবে। তাছাড়া আপনার কাজের প্রশংসা সকলে করবেন। আপনার বেতন বাড়তে থাকবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। সোনা ব্যবসায়ে খুব লাভ হবে আপনার।
আর্থিক দিকে লাভ হবে। কর্মরত ব্যক্তিরা কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়র উভয়ের কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। এসময় আপনার সঙ্গে পরিবারের যে অশান্তি চলছিল, তাও কিন্তু মিটে যাবে। মনের ইচ্ছা পূরণ হতে পারে।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই সময় আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি কারোর থেকে ঋণ নিয়ে থাকেন, তা খুব সহজেই শোধ করতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।
যে কাজ করবেন সেখানেই মাথা ঠাণ্ডা রেখে করার চেষ্টা করবেন। যারা বিদেশে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো সময়। দাম্পত্য জীবনেও সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। সন্তানের কোনও খুশির খবরে আপনি আরও খুশি হবেন।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের আয় বাড়তে থাকবে। এসময় আপনারা কোথাও যদি টাকা আটকে থাকে তাও কিন্তু ফেরত পাবেন। কর্মজীবনে উন্নতি করতে পারবেন। বাবা মায়ের সঙ্গে অযথা অশান্তিতে জড়াবেন না। ভাই বোনের পূর্ণ সমর্থন পাবেন।
ব্যবসায় জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবনে আপনার সুখী হবেন আপনারা। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি এগিয়ে যেতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications