শুক্র গোচরে সুখের সাগরে ভাসবেন, নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চলেছেন কারা
জ্যোতিষশাস্ত্রে, শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে সম্পদ, বৈভব, সৌন্দর্যের কারক বলেই জানি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
সেপ্টেম্বর মাসে শুক্র তার নিজস্ব রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। এসময় শুক্রের শুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। আর্থিকদিকে লাভ হবে কোন রাশির ব্যক্তিদের ওপর, জানুন।

- তুলা রাশি
শুক্রের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের ওপর। আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার দেখা হতে পারে। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। দাম্পত্য জীবনে সুখী হবেন। এই সময়ে ব্যবসায় আপনি লাভ করতে পারবেন। চাকরিজীবীদের আয় বাড়ানোর দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। অংশীদারিত্ব ব্যবসায় আপনি লাভ করতে পারবেন। আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।
- কুম্ভ রাশি
শুক্রের স্থান পরিবর্তনে কুম্ভ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনার নবম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। আর্থিক দিকে লাভ হবে। ধর্মীয় কোনও অনুষ্ঠানে বিনিয়োগ করতে পারেন। আপনি মনের মানুষদের সঙ্গে ভালো থাকবেন। আপনার বাবার সম্পর্কে কেউ ভালো কিছু বলতে পারেন। এসময় যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সাফল্যের সময় শুরু হবে। শিক্ষার্থীরা এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে পারেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে। ব্যবসায় আপনার সুযোগ-সুবিধা বাড়তে থাকবে। নতুন যানবাহন কিনতে পারেন। আটকে থাকা সব কাজ হয়ে যাবে। কারোর সঙ্গে তর্ক করবেন না। মাথা ঠাণ্ডা রেখে চলবেন না। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মান, সম্মান বাঁচবে। চাকরিতে ব্যবসায় সাফল্য আসবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সোনা ব্যবসায়ীদের আর্থিক দিকে লাভ হবে। নতুন সম্পত্তির মালিক হবেন আপনি। অংশীদারিত্ব ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications