স্থান বদল করে শুক্র কোন রাশির জাতকদের হাতে দেবে প্রচুর অর্থ, জানেন আপনি?
জ্যোতিষশাস্ত্রে, শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। ধন, সম্প্রীতি, প্রেম, রোমেন্স সম্পদের কারক বলে আমরা শুক্র গ্রহকেই জানি। শুক্র যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। শুক্র ২৬ দিন পর তার রাশি করে বর্তমানে কর্কট রাশিতে রয়েছে। সেখানে এই গ্রহ তৈরি করেছে লক্ষ্মীনারায়ণ ও শুক্রাদিত্য রাজযোগ।
জুলাই মাসের শেষে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। ৩১ জুলাই দুপুর ২ টো ১৫ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ। এসময় ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের, তালিকায় কারা রয়েছেন, দেখুন।

- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মানসিক চাপ অনেক কমবে। ধন-সম্পদ ক্রমশ বাড়তে থাকবে আপনার। আপনি একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন এবং আপনার ব্যবসায়ে আরও লাভ হবে। হঠাৎ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময়ে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে।এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। তাছাড়া প্রেম জীবনে সফলতা আসবে এই রাশির জাতকদের।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। এসময় ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। কঠিন যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন আপনি। এসময় আপনার মানসিক চাপ অনেক কমবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগও পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়েও আপনি লাভবান হবেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ হয়ে যাবে। হঠাৎ করে টাকা হাতে আসতে পারে আপনার। এছাড়াও, এই সময়ে আপনার সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি পাবে।দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে আপনার। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে আপনিও এগিয়ে যেতে পারবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে সফলতা আসবে। আপনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা মডেলিংয়ের কাজে যুক্ত তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় থেকে আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। তাছাড়া সন্তানের কোনও শুভ খবরে আপনার মন খুশিতে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications