Venus transit: শুক্রের কৃপায় ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্রকে সম্পদ, বিলাসিতা, ঐশ্বর্য ব্যবসার কারক বলেই আমরা জানি। এই গ্রহ প্রতিমাসে কিন্তু স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। জুলাই মাসের ৭ তারিখ শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সময় তিন রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, কাদের জীবনই বা সাফল্য আসতে চলেছে, দেখুন।

তুলা রাশির (libra) ব্যক্তিদের খুব শুভ সময় শুরু, কারণ সম্পদের দাতা শুক্র এসময় ঘর পরিবর্তন করবে। তাই আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। শত্রুরা এসময় আপনার ক্ষতি করতে পারবেন না। আপনার বাড়িতে সকলের সঙ্গে সদভাব থাকবে।

Venus transit


সকল কাজে উন্নতি করতে পারবেন। বিদেশের যাত্রা করতে পারেন। এই সময়ে কোনও সুখবর আসতে পারে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন আপনি। শেয়ারবাজার, মার্কেটিং, লটারিতে যারা কর্মরত তাদের জীবনে সাফল্যের সময়ে শুরু হবে, আপনি সকল ক্ষেত্রেই লাভের মুখ দেখবেন।

বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার পরিবেশ অনুকূলেই থাকবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। নতুন সম্পত্তি, বাড়ি গাড়ি কিনতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া যারা সোনা ব্যবসায়ে যুক্ত তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।

Venus transit


ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি, এসময় আপনার সন্তানের কোনও সুখবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। মানসিক চাপ অনেকটাই কম থাকবে। শরীর আপনার ভালো যাবে। সকল কাজে বাবা মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি।

কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় অংশীদারিত্ব ব্যবসায় আপনারা বিনিয়োগ করতে পারেন, সেখানে আপনারা লাভের মুখ দেখবেন। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জন্য খুব ভালো সময়।

Venus transit


যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা। খুব ভালো সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের। যারা গবেষণা করছেন তাদের জীবনে সাফল্য আসবে। আর্থিক লাভ হবে আপনাদের। শুধু তাই নয়, দাম্পত্য জীবনেও আপনি খুব ভালো থাকতে পারবেন। বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে খুব ভালো সময় শুরু হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+