চলতি মাসেই শুক্র স্থান পরিবর্তন করবে, ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এই রাশির ব্যক্তিদের
চলতি মাসেই শুক্র স্থান পরিবর্তন করবে, ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এই রাশির ব্যক্তিদের
প্রতিটি গ্রহই যখন নিজেদের ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য শুভ প্রভাব হতে পারে, আবার কারোর জন্য অশুভ। চলতি মাসের ৩১ তারিখ শুক্র গ্রহ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে ঘর পরিবর্তন করে প্রবেশ করবে। এই গ্রহ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে। অগাস্ট মাসের ৭ তারিখ শুক্র কর্কট রাশিতে দুর্বল হয়ে পড়েছে। তাই এই সময় ১২ রাশির ওপর বিশেষভাবে প্রভাব ফেলেছে। সে তবে সিংহ রাশিতে প্রবেশ করে সকল রাশিকেই শুভ প্রভাব দেবে। জেনে নিন কোন কোন রাশির জন্য শুভ সময় শুরু।

মেষ রাশি
শুক্র ঘর পরিবর্তন করায় মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের সৌভাগ্যের সময় শুরু। এই সময় তারা যা কাজ করতে চাইবেন সেটিই করতে পারবেন। জীবনে নতুন বন্ধু হওয়ার সম্ভাবনা রয়েছে। যার এখনও বিয়ে করেননি তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে। পারিবারিক এবং সামাজিক কাজে এরা অনেক এগিয়ে যেতে পারবেন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ সময় উপস্থিত। এই সময় তারা মনের বাসনা পূরণ করতে পারবেন। পরিবারের সান্নিধ্য পাবেন। দূরে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। এসময়ে লটারি কাটতে পারেন, যা মেলার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি
এই ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু। তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সাফল্য পেতে পারেন। যারা ব্যবসা করছেন বা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বা নতুন কোন ব্যবসা খুলতে পারেন। এতে আপনার জীবনের সাফল্য আসবে। আপনি যদি বেসরকারি চাকরিতে কর্মরত হন, তাহলে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। তবে সেখান থেকে আপনি আর্থিক দিকে খুব উন্নতি করবেন বলে আশা করা হচ্ছে।

কর্কট রাশি
এই রাশির জীবনে শুভ সময় শুরু। আপনাদের যদি কোথাও অর্থ আটকে থাকে সেই অর্থ আপনি ফেরত পাবেন। যদি আপনি দূরে কোথাও ভ্রমণ করতে চান যেতে পারেন সেটি আপনার জন্য খুব শুভ সময়। কারণ এই সময় আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আপনি আপনার ভালো কাজ গুলিকে আগে শেষ করুন। তাহলেই আর্থিক দিকে আপনি উন্নতি করতে পারবেন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু। আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক দিকে উন্নতি করতে পারবেন। অংশীদারিত্ব কাজে উন্নতি করতে পারবেন। তাই এই সময়ে এই সময় থেকে আপনি নষ্ট করবেন না। শুভ কাজ এখনই শেষ করার চেষ্টা করুন।

তুলা রাশি
এই রাশির জাতিকাদের সাফল্যের সময় শুরু। আপনাদের আটকে থাকা টাকা পেয়ে যাবেন। আপনার কেরিয়ারের দিকে নজর দিন। আপনি কঠিন পরিশ্রম করলে এই সময় সাফল্য পাবেনই। পরিবেশ আপনার সহায় থাকবে। তবে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। না হলে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে পারেন। কাউকে এই সময় কাউকে টাকা ধার দেবেন না এবং কারোর থেকে সেটি নেবেনও না। বড় ভাই বোনদের জন্য এই সময় সাফল্যের সময়। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
ধনু রাশি সাফল্যের সময় শুরু। শুধু এই সময় তাদের জীবন সঙ্গিনীর সঙ্গে অশান্তি মিটে যাবে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসুন। তাহলে পারিবারিক দিকেও আপনি শান্তি পাবেন। আপনি যদি বেসরকারি কাজে কর্মরত হন তাহলে আপনার চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ইনক্রিমেন্ট হবে বলে আশা করা হচ্ছে।

মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের শুক্র ঘর পরিবর্তন করায় সাফল্যের সময় শুরু। এই সময় আপনার সকল বাধা কেটে যাবে। আপনার হাতে অর্থ আসবে। অংশীদারিত্ব কাজে আপনি খুব ভালো ফল পাবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। আপনি যা চাইবেন তাই করতে পারেন। মনের বাসনা পূরণ হবে। আপনার এই সময়ে খুব ভালো সময়। তাই অনেক পরিশ্রম করে কাজে সাফল্য আনুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications