মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র, কোন কোন রাশির জীবনে শুভ সময় শুরু?

মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র, কোন কোন রাশির জীবনে শুভ সময় শুরু?

প্রতি মাসেই কোনও না কোনও গ্রহ তার ঘর পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে। জুলাই মাস অনেক ৫টি বড় গ্রহ তাদের স্থান পরিবর্তন করবে। ইতিমধ্যে ২ তারিখ, শনিবার ঘর পরিবর্তন করেছে। ১৩ জুলাই শুক্র মিথুন রাশিতে করবে। এখন ওই রাশিতেই বুধ প্রবেশ করেছে। ৭ অগাস্ট পর্যন্ত এই রাশিতে থাকবে। তারপর শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে। যখন কোনও গ্রহ তার ঘর পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে তখন তার প্রভাব ১২ রাশির ওপরই পড়ে। তা কখনও খারাপ হতে পারে আবার কখনও ভালোও হতে পারে। এই গ্রহকে কিন্তু সম্পদ ও বিলাসের প্রতীক বলেও বিবেচনা করা হয়। কোন রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহের যাত্রায় লাভবান হবেন তা জেনে নিন।

মিথুন রাশি

মিথুন রাশি

জ্যোতিষশাস্ত্রে বলা হয় শুক্রের স্থান পরিবর্তনের কারণে চাকরিজীবী ব্যক্তিদের ব্যক্তি জীবনে সাফল্য পাবেন। লাভের অনেক সুযোগ থাকবে। এই সময়ে বিদেশী কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের জন্য বিশেষ ফলদায়ক হবে। আপনি যদি ভ্রমণে যেতে চান যেতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন উপকার পাবেন। যারা বেসরকারি কাজে যুক্ত তাঁদের সাফল্যের সময় উপস্থিত।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের আর্থিক অবস্থা ভালো শক্তিশালী হবে। কর্মজীবনে ইতিবাচক ফল পাবেন। আয় বাড়বে। কর্মক্ষেত্রে বস ও উর্ধ্বতনদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। তাঁদের পূর্ণ সহযোগিতা পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সেই সঙ্গে পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে। সোনা ব্যবসায়ীদের জীবনে খুব ভালো সময় উপস্থিত।

 তুলা রাশি

তুলা রাশি

এই সময়ে আপনার আয় ভালো হবে। আয়ের নতুন উৎসও তৈরি হতে পারে। যার কারণে আপনি ভাল অর্থ উপার্জন করতে পারেন। একই সময়ে, আপনি এই সময়ের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তিতে বিনিয়োগ করতে পারেন, যা আপনার অর্থনৈতিক দিকে সফলতা আনবে। অন্যদিকে, শুক্র আপনার চতুর্থ ঘরের অধিপতি, তাই এই সময়ে আপনি সমস্ত বৈষয়িক সুখ পাবেন। আপনি এই সময়ে সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন। এই সময়ে আপনি মায়ের পূর্ণ সমর্থনও পাবেন।

 ধনু রাশি

ধনু রাশি

চাকরিজীবীদের জন্য সময়টি অনুকূল। তারা এই সময়ে নতুন সম্পত্তি কিনতে পারেন। যানবাহন কিনতে পারেন বা পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। এটি তাদের জন্য খুব ভালো সময়। পারিবারিক বা দাম্পত্য কলহ থেকে এই সময় আপনারা বের হতে পারবেন। তবে অবশ্যই এই সময়ে সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন, না হলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। অংশীদারিত্বে কাজ করলে লাভবান হবেন। যারা কাজ করছেন তারা ভালো করবেন। অফিসে ভাবমূর্তি মজবুত হবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+