শুক্রের নক্ষত্র বদলে কাদের কেরিয়ারে সম্মান বাড়বে, সাফল্যের চূড়ায় বসবেন কারা

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্র হল অত্যন্ত শুভ গ্রহ। শুক্রকে আমরা সুখ, সমৃদ্ধি, বৈভব, ঐশ্বর্য, সৌন্দর্য, সংগীত, বিলাসিতা, সম্পদের কারক বলেই জানি। শুক্র যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। এই গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে ১৩ সেপ্টেম্বর।

শুক্র ভোর ৩ টের সময় চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত একই নক্ষত্র অবস্থান করবে। শুক্র নক্ষত্র পরিবর্তন করায় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। নতুন সম্পত্তির মালিক হবেন তারা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Office

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি ভালো থাকতে পারবেন।

তাছাড়া যারা বিবাহিত রয়েছেন তাদের অত্যন্ত শুভ সময়। এসময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা আপনার রয়েছে। মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের পরিবেশ এই সময়ে অনুকূলে থাকবে। কাজের জায়গায় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। ব্যবসার প্রত্যেকটি কাজেই সাফল্য আসবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মজীবনে সাফল্য আসবে। চাকরিতে পদোন্নতি হবে।

এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। বিদেশযাত্রার সুযোগ আসবে। এসময় নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে আপনার। ব্যবসায় খুব আয় করতে পারবেন। আইনি সংক্রান্ত যে সমস্যায় জড়িয়ে ছিলেন, সেটি থেকে বেরোতে পারবেন।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি আপনার পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। অমীমাংসিত কাজ হয়ে যাবে। বাড়িতে বোনের সঙ্গে যে অশান্তি চলছিল তা থেকে বেরোতে পারবেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন। বিয়ের নতুন প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখী হবেন। কারোর সঙ্গে ঝগড়া,অশান্তিতে জড়াবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+