Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চন্দ্রের রাশিতে শুক্রের প্রবেশ, সোনার মুড়বে কোন রাশির জাতকদের ভাগ্য, জানুন

জ্যোতিষশাস্ত্রে, প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্র হচ্ছে অত্যন্ত শুভ গ্রহ। শুক্র সম্পদ, ঐশ্বর্য, আকর্ষণ, প্রেমের কারক। শুক্র যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। জুলাই মাসের শুরুতে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে।

চন্দ্রের রাশিতে শুক্র প্রবেশ করায় কিছু রাশির ব্যক্তিদের খুব ভালো সময় শুরু হবে। আবার কিছু রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। কোন রাশির ব্যক্তিরা নয়া সম্পত্তির মালিক হবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Property

  • বৃষ রাশি

শুক্র বৃষ রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে। এই রাশির ব্যক্তিরা যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আপনার সৃজনশীল কাজে মনোযোগ বাড়বে। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। দাম্পত্য জীবনে সাফল্য আসবে। ভাই-বোনের মধ্যে সুসম্পর্ক খুব ভালো হবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

  • কর্কট রাশি

কর্কট রাশিতে শুক্র প্রবেশ করবে। এসময় প্রেম জীবনে আপনার সফলতা লেগেই থাকবে। তাছাড়া আপনি যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। এসময় সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন। উচ্চশিক্ষা লাভের জন্য আপনাকে বিদেশ যেতে হতে পারেন। মনের ইচ্ছা পূরণ হবে। এসময় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো সময়। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। নয়া সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে। এসময় ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভ হতে পারে আপনার।

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের একাদশ ঘরে প্রবেশ করবে শুক্র। এই সময়ে আপনি কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন। পরিবারের সকল সদস্যদের একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় থাকবে। এসময় আপনি কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবনে সব কাজ করতে সক্ষম হবেন। ব্যবসার নতুন চুক্তিতে সই করতে চান, করতে পারেন। যদি আপনি সরকারি চাকরির জন্য আবেদন করতে চান তাহলে শুভ সময়। প্রেমিকের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। এসময় আপনি যদি নতুন গাড়ি কিনতে চান কিনতে পারেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+