শুক্রের প্রবেশ কর্কটে, এই সময়ে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন এই রাশির ব্যক্তিরা
শুক্রের প্রবেশ কর্কটে, এই সময়ে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন এই রাশির ব্যক্তিরা
প্রতিটি গ্রহ নিজের সময় অন্তর স্থান পরিবর্তন করে থাকে। তা সকল রাশির ওপরেই এই সময়ে প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, কারোর জন্য অশুভ। শুক্র গ্রহ এবার রাশি পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ ৩১ অগাস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। কর্কট রাশি শাসকগ্রহ হল চন্দ্র। শুক্র, চন্দ্রের মিলনে খুব শুভ ফল দেখা দেয়। কারণ শুক্রকে শিল্প, ব্যবসা, সৌন্দর্যের কারক বলেই মনে করা হয়। তাহলে জেনে নিন এই সময় কোন কোন রাশির জীবনের শুভ সময় শুরু।

মেষ রাশি
মেষ রাশি জাতিকাদের জীবনের শুভ পরিবর্তন হবে। তাদের দাম্পত্য জীবন খুব সুখের হবে। অংশীদারিত্ব কাজ তাদের ভালো হবে। যারা ব্যবসা করছেন, তাঁরা ব্যবসায় নতুনভাবে বিনিয়োগ করতে পারেন। তা আপনাদের জন্য খুব শুভ সময়।

বৃষ রাশি
বৃষ রাশির আয় বাড়ার সময়। তাদের সমাজে প্রতিবাদী বাড়বে। দাম্পত্য জীবন সুখের হবে। খুব ভালো উন্নতি দেখা যাবে। তারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এই সময়টা আপনার জন্য শুভ সময়। আপনাদের জীবনে এটি সবথেকে ভালো সময়।

মিথুন রাশি
মিথুন রাশি ব্যক্তিদের পরিবারে আয় বাড়বে। দাম্পত্য জীবনের সুখ আসবে। এই সময় বাড়তি খরচে লাগাম দিন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। অনেকএগিয়ে যেতে পারবেন কাজে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখানে আপনি সাফল্য পাবেন।

কর্কট রাশি
এই সময়ে আপনাদের সুখের সময়। কর্কট রাশির জাতককের জীবনে সুখের সময়। আপনি নতুন চাকরির অফার পেতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। চাকরির জন্য আপনাকে কোথাও বাইরে যেতে হতে পারে। যারা চাকরি করছেন তারা জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন।

সিংহ রাশি
শুক্রের ঘর পরিবর্তনের কারণে সিংহ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু। এই রাশির জাতিকাদের জীবনে শুভ সময়। যারা চাকরি খুঁজছেন তাঁরা চাকরি পেতে পারেন। মন দিয়ে ভালোভাবে কাজ করার চেষ্টা করুন। জীবনে সাফল্যের সময় এটি।

কন্যা রাশি
এই সময় আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারেন। আপনার জন্য খুব ভালো সময় এটি। জীবনে যা চাইবেন না সেটি করতে পারবেন। নতুন ব্যবসায় লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা দেবে।

তুলা রাশি
এদের আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। তাছাড়া তাদের অফিসের থেকে বাইরে কোথাও যেতে হতে পারে। তবে সেখানে আপনাদের আর্থিক দিক খুব শুভ হবে। আপনারা জীবনের সেরা সময় শুরু। আপনারা এই সময়ে শুভ কাজ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি
এই সময় তারা যে কাজে হাত দেবে সে কাজে খুব দ্রুত শেষ করতে পারবেন। এবং কাজগুলো খুব ভালোভাবে করতে পারবে। বেসরকারি চাকরি যারা করছেন তাদের পদোন্নতি করতে পারবেন। আর্থিক দিকে তারা অনেক উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে শুভ সময়। যেকোন প্রতিযোগিতায়মূলক পরীক্ষায় আপনারা সাফল্য পাবেন।

ধনু রাশি
রা জীবনে যা চাইছেন সেটি করতে পারবে। কর্মজীবনে দারুন সাফল্য পাবেন। তবে কোন আইনি মামলা এখানো জড়িয়ে পড়বেন না। যারা যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে তাদের এই সময়টা খুব ভালো যাবে। তবে আপনার বিয়ের সম্ভাবনাও রয়েছে।

মকর রাশি
যে কাজেই তারা হাত দেবেন। সেই কাজেই সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে যারা যুক্ত তাদের জীবনে খুব শুভ সময়। যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই দেখাশোনা করে খোঁজ নিয়ে তবেই বিয়ে দেবেন। যারা ব্যবসাক্ষেত্রে যুক্ত তাঁরা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আপনাদের জন্য খুব শুভ সময় উপস্থিত।

কুম্ভ রাশি
আর্থিক দিকে শুভ হবে। এই সময় আপনাদের খুব গুরুত্বপূর্ণ। কোনোও চুক্তির সিদ্ধান্ত নিতে পারেন। যা আপনাদের জন্য খুব ভালো হবে। অর্থনৈতিকভাবে তারা খুব উন্নতি লাভ করতে পারবেন। যারা কর্মক্ষেত্রে যুক্ত তারা সব কাজে প্রশংসা পাবেন। সামাজিক কাজে যারা যুক্ত তারা জীবনে এগিয়ে যেতে পারবেন। যারা ব্যবসায়ে যুক্ত তারা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। যাদের বিয়ে হয়নি মানে যারা অবিবাহিত, তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। সুখের সময় উপস্থিত। যারা বেসরকারি কাজে যুক্ত তাদের পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করতে চাইছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তাদের জন্য খুব শুভ সময়। আপনারা যেকাজেই হাত দেবেন, সে কাজেই সাফল্য পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications