চৈত্র পূর্ণিমায় স্থান বদল করবে শুক্র, গ্রহের কৃপায় ভাগ্যে বিপুল অর্থলাভ হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। শুক্রকে আমরা সম্পদ, রোমান্স, বৈষয়িক, সুখ, দাম্পত্য জীবনের কারক বলেই জানি।

২৪ এপ্রিল চৈত্র পূর্ণিমায় শুক্র তার ঘর বদল করবে। পূর্ণিমার দিনটি সম্পদের দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। শুক্র মেষ রাশিতে প্রবেশ করায় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Office

  • কর্কট রাশি

শুভ গ্রহ ঘর পরিবর্তন করায় কর্কট রাশি জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় ক্রমশ বাড়তে থাকবে। আপনি যদি রাজনীতিতে যুক্ত থাকেন সেখানে নাম, যশ, খ্যাতি বাড়বে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে দারুন সুযোগ আসবে। নতুন গাড়ি, বাড়ি কেনার পরিকল্পনা করলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। যারা বিদেশে যেতে চান যেতে পারেন। তাদের মনের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সিংহ রাশি

শুক্র ঘর পরিবর্তন করায় সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি নতুন চাকরি করলে সেখানে সফলতা আসবে। তাছাড়া নতুন চাকরির সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার খুব সফলতা আসবে। ব্যবসাতে আসবে সাফল্য। এই সময় আপনার সন্তানের জন্য কোনও সুখবরে আপনি আরোও খুশি হবেন। আর্থিক দিকে লাভ হবে। পূজোর প্রতি আগ্রহ বাড়তে থাকবে এই রাশির ব্যক্তিদের।

  • তুলা রাশি

তুলা রাশির অধিপতি শুক্র। আর শুক্র গ্রহের বিশেষ কৃপায় তুলা রাশির ব্যক্তিদের জীবনের সাফল্য লেগে থাকবে। এসময় যারা সরকারি চাকরি করছেন তাদের জীবনে সাফল্য আসবে। বেসরকারি চাকরিতে যারা যুক্ত তাদের আর্থিক দিকে লাভ হবে। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নয়া চাকরি পাবেন এই রাশির ব্যক্তিরা।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রচুর সাফল্য আসবে। এসময় আপনার বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালোই থাকবে। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার সঙ্গে পরিবারের যে অশান্তি ছিল সেই অশান্তির পরিবেশ অনেকটাই কমে যাবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+