চলতি মাসেই শুক্র ঘর পরিবর্তন করতে চলেছে! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জেনে নিন

চলতি মাসেই শুক্র ঘর পরিবর্তন করতে চলেছে! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জেনে নিন

জ্যোতিষশাস্ত্রে মোট ১২ রাশির উল্লেখ আছে। মাঝেমধ্যেই কিছু গ্রহ তার ঘর পরিবর্তন করে। এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে। সেইসময় মানুষের জীবনের নানা রকম প্রভাব পড়ে। এর জন্য কিছু রাশির শুভ ফল দেখা যায়, আবার কিছু রাশির ক্ষেত্রে অশুভ পরিবর্তন দেখা যায়। সৌন্দর বৃদ্ধির কারক হিসেবে আমরা শুক্রকে বলে থাকি। ৩১ শে মার্চ শুক্র গ্রহ তার ঘর পরিবর্তন করতে চলেছে। মানে এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করতে চলেছে। শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে, সকাল ৮ টা ৫৪ মিনিটে। ভগবান শনি কুম্ভ রাশির অধিপতি বলে মনে করা হয়ে থাকে। শুক্র রাশি থেকে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করে কোন কোন রাশির জন্য বিশেষ শুভ হতে চলেছে। দেখে নেওয়া যাক।

মেষ রাশি

মেষ রাশি


এই রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের অবস্থান খুব ভালো। ১১ তম ঘরে শুক্র অবস্থান করবে। এই ঘরকে আমরা আয় উৎসের ঘর বলে বিবেচনা করে থাকি। তাঁদের জন্য খুব ভালো সময় যারা অংশীদারিত্ব কাজে আছেন, তারা কাজে সাফল্য পাবেন। যারা বিয়ে করতে চাইছেন, অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। যারা ব্যবসাক্ষেত্রে যুক্ত তাদের ব্যবসায় উন্নতি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন তারা সেই পরীক্ষায় সফলতা পাবেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের শুক্রের গমনে খুব শুভ হতে চলেছে। শুক্র সম্পদের কারক হিসেবে বিবেচনা করা হয়। ভাগ্য এদের সঙ্গে এখন পুরো সহযোগিতা করবে। এই সময় আপনারা শুভ কাজ করতে পারেন। যারা কর্মক্ষেত্রে রয়েছেন কর্মকর্তারা আপনাদের বিশেষ প্রশংসা করবে। আপনাদের স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে। শনি ও শুক্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই জন্য আপনারা সমস্ত ভালো কাজ এখনও শেষ করার চেষ্টা করুন। আপনাদের দাম্পত্য জীবনের সুখ আসবে। অর্থ আপনাদের কোথা দিয়ে আসবে তা আপনারা নিজেও জানেন না। তাই এই শুভ সময় আপনারা নিজেদের জীবনের শেষ করুন। জীবনে সফলতা আসবে।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকাদের শুভ সময় উপস্থিত। জ্যোতিষ শাস্ত্রে দ্বিতীয় ঘর অর্থের ঘরে অবস্থান করবে। এই পরিস্থিতিতে শুক্রের রাশি পরিবর্তনে হঠাৎ আর্থিক লাভ হবে। পিতার সম্পত্তি আপনারা পেতে পারেন। চাকরিতে আপনাদের বেতন বাড়বে। মকর রাশির অধিপতি গ্রহ হল শনিদেব। শুক্র ও শনির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই এই রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনে বিশেষ পরিবর্তন আসতে চলেছে। যারা ব্যবসাক্ষেত্রে নতুনভাবে টাকা বিনিয়োগ করতে চাইছেন তারা বিনিয়োগ করতে পারেন। আপনাদের জীবনে সফলতা আসবে। যারা এক চাকরি থেকে আরেক চাকরিতে যেতে চাইছেন অর্থাৎ যারা জীবনের নতুন চাকরিতে যেতে চাইছেন যেতে পারেন। তাতে আপনাদের শুভ যোগ দেখা যাচ্ছে। যদি কেউ বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান কিনতে পারেন। এটাই আপনার সম্পত্তি বাড়ানোর শুভ সময়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+