বছরের শেষে ঘর বদল শুক্রের, টাকার পাহাড়ে বসতে চলেছেন কোন রাশির জাতকরা?
শুক্র গ্রহকে সম্পদ, গৌরব, ঐশ্বর্য, দাম্পত্য, বিলাসিতার কারক বলে মনে করা হয়। যখন এই গ্রহ স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। ডিসেম্বর মাসে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহ।
বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে শনি গ্রহ। শনি ও শুক্র গ্রহের মধ্যে মিলন হবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকেও লাভ হবে। এমনকি তারা ২০২৫ সালেও লাভের মুখ দেখবেন। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। শুক্র গ্রহের বিশেষ প্রভাবে আপনার জীবনে সুখের সময় শুরু হবে। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এই সময় যারা মডেলিং, মিডিয়া, সঙ্গীতের কাজে যারা যুক্ত তাদের জীবনে শুভ সময় শুরু শুরু হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। কোনও কাজেই আপনারা পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাই আপনার আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া পিতা-মাতার কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবেন। এসময় মনের ইচ্ছা পূরণ হবে। ব্যবসার প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন।
নতুন ব্যবসা শুরু করতে পারেন। রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যুক্ত তাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনিও জীবনে অনেক দূর পর্যন্তই এগোতে পারবেন।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনার আয় বাড়তে থাকবে ।আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া চাকরিতে পদোন্নতি হবে। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। সমাজে সম্মান বাড়তে থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনের সুখী হবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সোনা ব্যবসায়ীদের অর্থপ্রাপ্তি হবে। আত্মীয়দের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। কোনও কাজে পিছিয়ে যাবেন না। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications