Venus transit 2023: অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র, নতুন বছরে লটারি প্রাপ্তির সম্ভাবনা কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট ২৭ টি নক্ষত্র, ১২ টি রাশি ও ৯ টি গ্রহের উল্লেখ রয়েছে। প্রতিটি গ্রহই নিজের সময় স্থান পরিবর্তন করে থাকে, যার প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর। তা কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। গ্রহরা অনেক সময় তাঁদের নক্ষত্র পরিবর্তন করে থাকে। বছরের শেষে শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।

ডিসেম্বর মাসের ২৮ তারিখ দুপুর ১ টা ০২ মিনিটে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ পর্যন্ত একই রাশিতে থাকবে সে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে।

Venus transit 2023

  • বৃষ রাশি

শুক্র অনুরাধা নক্ষত্রে প্রবেশ করে বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক ভাবে লাভ হবে আপনার, নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি। যদি আপনি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন আপনি।

  • কর্কট রাশি

কর্কট রাশির (cancer) ব্যক্তিরা নয়া সম্পত্তির মালিক হতে পারেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি, পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। জমি, বাড়ি ও যানবাহন ক্রয় করতে পারেন। আপনার অর্থের কোনও অভাব হবে না। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। আপনি কিছু বিশেষ দায়িত্ব পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে ভালো লাভ পেতে পারেন আপনি। পরিবার ও সমাজে আপনার মর্যাদা বাড়তে পারে।

  • তুলা রাশি

তুলা রাশির (libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, আপনি আপনার আয়ের একটি ভালো উৎস খুঁজে পাবেন। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাঁদের জীবনেও সাফল্যের সময় শুরু হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তাদের ব্যবসায় ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার থেকে সহযোগিতা পাবেন। হঠাৎ আর্থিক লাভের সুযোগ আসবে। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন, নিজের প্রতি বিশ্বাস আরও বাড়িয়ে তুলুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+