নতুন বছরের শুরুতেই শুক্রের নক্ষত্র বদলে নয়া ধামাকা, ব্যবসা ফুলে ফেঁপে উঠবে কাদের

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে অত্যন্ত শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। প্রায় প্রতি মাসেই শুক্র নিজের স্থান বদল করে বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। জানুয়ারি মাসের ৪ তারিখ ভোর ৪ টে ৪৭ মিনিটে শতভিষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এই গ্রহ।

২৭ টি নক্ষত্রের মধ্যে ২৪ তম নক্ষত্র হল শতভিষা নক্ষত্র। যার অধিপতি রাহু আর রাশি কুম্ভ রাশি। নক্ষত্র পরিবর্তন করায় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে খুব লাভ হবে। কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

Happy

  • মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। আপনার মনের মানুষের সঙ্গে দেখা হবে। আপনার কেরিয়ারে অনেক উন্নতি করতে পারবেন। জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে আপনাকে। শরীর ভালো রাখতে হবে। নতুন বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে ও আপনি খুব সুখী হবেন। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাওয়ার চেষ্টা করবেন। চাকরিক্ষেত্রে বাবা মায়ের বিশেষ পরামর্শ থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আপনার রাশির নবম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। আপনারা প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে আপনার। এসময়ে আপনি কোনও কাজেই হেরে যাবেন না। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন ব্যবসায় যদি বিনিয়োগ করেন সেখান থেকেও লাভের মুখ দেখবেন। তাছাড়া পরিবারের সকলের সঙ্গেই শুভ সময় শুরু হবে আপনার। এসময় যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হতে পারে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সঙ্গে আপনার খুব শুভ সময় বজায় থাকবে। ব্যবসায় খুব লাভ হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করুন। এই সময় নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ পাবেন আপনি। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকায় মানসিক চাপ আপনার আগের থেকে অনেক কমবে। আপনি যদি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করেন তাহলে প্রতিটি কাজেই মিলবে সফলতা পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+