শুক্রের নক্ষত্র বদলে কপাল মুড়বে সোনায়, হাতে অর্থ আসবে কাদের, জানুন

জ্যোতিষশাস্ত্রে সব গ্রহরা নির্দিষ্ট সময় মত ঘর পরিবর্তন করার পাশাপাশি অনেক সময় নক্ষত্র বদল করে থাকে। যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের ওপর। ঠিক তেমনি নক্ষত্র বদল করে শুক্র গ্রহও। প্রায় প্রতি মাসেই শুক্র নক্ষত্র পরিবর্তন করে।

বর্তমানে শুক্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। ৩১ মার্চ পর্যন্ত সেখানেই থাকবে। তারপর শুক্র আবার নক্ষত্রে বদল করবে। পূর্বভাদ্রপদ নক্ষত্রে শুক্র প্রবেশ করবে পয়লা এপ্রিল। ভোর ৪ টে ২৫ মিনিটে। ২৬ এপ্রিল পর্যন্ত একই নক্ষত্রে থাকবে।

Astrology

শুক্র নক্ষত্র বদলের কারণে কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। কোনও কাজেই তারা পিছিয়ে পড়বেন না। জানুন কাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের শুক্র গোচরের ফলে অত্যন্ত শুভ সময়। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। মনের গুপ্ত ইচ্ছা পূর্ণ হতে পারে। ব্যবসায় খুব লাভ করতে পারবেন। এসময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। জীবনের সমস্ত বাধা দূর হবে। এসময় আপনার যদি নতুন ব্যবসা শুরু করেন, সেখানেও লাভের মুখ দেখবেন। সোনা ব্যবসায়ীদের ওই সময় সুখের সময়।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের সুখের প্রভাব পড়বে এই রাশির ব্যক্তিদের ওপর। আপনি পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। তাছাড়া বিবাহিত জীবনে যে বাধা ছিল তা কেটে যাবে। বিলাসবহুলভাবে জীবনযাত্রা করতে পারবেন। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে সব করুন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি নতুন বাড়িও কিনতে পারেন। এই সময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হবে আপনার।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর শুক্র গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। শিক্ষার্থীদের জন্য শুভ সময়। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানে সাফল্য পাবেন। এসময় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। পরিবারের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। এসময় সমাজের সম্মান, প্রতিপত্তি বাড়তে থাকবে। বিবাহিত জীবনেও সুখী হবেন।

মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের উপর শুক্র গ্রহের শুভ প্রভাব পড়বে। কেরিয়ার থেকে ব্যবসায় এগোতে পারবেন। পারিবারিক সমস্যা কেটে যাবে। ঘরে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। অযথা কারোর জন্য কারো সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+