শুক্র মীন রাশিতে গমনের কারণে সুখের রাজ্যে বিরাজ করবেন এই রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। শুক্রকে আমরা প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসার কারক বলেই মনে করে থাকি। এই শুভ গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সেই ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।

চলতি মাসের ৩১ তারিখ শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছে।

astrology

  • মিথুন রাশি

শুক্র স্থান পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হওয়ার কারণে মানসিক চাপ আপনার কমবে। বেকাররা নতুন কাজের সুযোগ পাবেন। যদি আপনি ব্যবসা করেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন। যারা মডেলিং, ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত বা সঙ্গীতের সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।আপনি যদি আদালতের কোনও মামলায় যুক্ত থাকেন সেখান থেকে লাভ হবে। সোশ্যাল মিডিয়ায়, মডেলিংয়ে সঙ্গে যারা যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জীবনের সকল কাজে এগিয়ে যেতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়বে। আটকে যাওয়া টাকা আপনি ফেরত পাবেন। তাছাড়া এই রাশির অধিপতিও কিন্তু শুক্র। যার বিশেষ প্রভাবে আপনার সাহসিকতা কমবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই সময়ে, আপনার সকল কাজে উত্সাহী থাকবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো বড় পদ বা বড় দায়িত্ব পেতে পারেন। সমাজে সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের নবম ঘরে প্রবেশ করবে শুক্র। আপনার অর্থনৈতিক দিকে খুব উন্নতি হবে। মনের ইচ্ছা পূরণ হবে। চাকরিজীবীদের সময়টা খুব ভালো সময়। যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। শরীর ভালো যাবে। ব্যবসায় সাফল্য আসবে আপনার। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। কঠোর পরিশ্রম করে আপনি জীবনে অনেকেই দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি আপনার পরিবারকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+