Venus Transit 2024: নতুন বছরের শুরুতেই শুক্রের গোচর, গ্রহের কৃপায় ব্যবসায় লাভ হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্রকে আমরা প্রেম, রোমেন্স, ব্যবসার কারক বলেই জানি, এই গ্রহ ২৫ ডিসেম্বর সকাল ৬ টা ৪৫ মিনিটে তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে, ১৮ জানুয়ারি পর্যন্ত থাকবে সে।
তারপর ধনু রাশিতে প্রবেশ করবে শুক্র, গ্রহের কৃপায় আর্থিক দিকে লাভ হবে কোন রাশির ব্যক্তিদের।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভের সময়, গ্রহের বিশেষ কৃপায় তারা সম্পত্তির মালিক হতে পারবেন। এসময় যারা চাকরি করছেন তাদের চাকরিতে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, চাকরিতে পদ্দোন্নতি হতে পারে। সামাজিক মর্যাদা ক্রমশ বাড়তে থাকবে। তাছাড়া শ্বশুরবাড়ির বিশেষ সহযোগিতা পাবেন আপনি। এসময় আপনার জন্য অনেক শুভ কিছু অপেক্ষা করছে আপনি। নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় রেখে চলতে পারবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির ষষ্ঠ ঘরে শুক্র গমনের কারনে শুভ ফল পাবেন। শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের জীবনে সাফল্যের সময়। এসময় প্রত্যেকটি কাজে কঠোর পরিশ্রম করলে আপনাদের জীবনে সফলতা আসবে। পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে সফলতা আসবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, আপনার চিন্তা অনেকটাই কমবে। মানসিক চাপ কমবে, তাছাড়া আপনি যদি সোনা ব্যবসা করেন সেখানে অর্থ বিনিয়োগ করলে আপনার জীবনে সফল্য আসবে।
- কর্কট রাশি
শুক্র কর্কট রাশির পঞ্চম ঘরে প্রবেশ করায় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় যেকোনও প্রতিযোগিতায় অপ্রত্যাশিত ফল পাবেন। পড়াশোনার জন্য বিদেশে যেতে পারেন। এসময় গ্রহের অবস্থানের কারণে আপনারা সন্তানদের জন্য অত্যন্ত ভালো। প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির দশম ঘরে প্রবেশ করায় আপনাদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় আপনার জমি, জমা সংক্রান্ত যে বিবাদ ছিল তা মিটে যাবে। নতুন বাড়ি, যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন। যারা সরকারি চাকরি করছেন, তাদের চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারেন। যদি কোনও কাজে বিনিয়োগ করতে চান করতে পারেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications