Venus Effect: শুক্র গোচরের কারণে আর্থিক দিক থেকে দাম্পত্য জীবনে সুখ পাবেন এই রাশিরা
Venus Effect: শুক্র গোচরের কারণে আর্থিক দিক থেকে দাম্পত্য জীবনে সুখ পাবেন এই রাশিরা
জ্যোতিষশাস্ত্রে শুক্রের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় বা অস্ত যায় তখন সকল রাশির জাতক-জাতিকাদের ওপরেরই বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই শুক্র গ্রহ ঘর পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। শুক্রকে আমরা সমৃদ্ধি, সুখ, সম্পদের কারক বলেই জানি। এই গ্রহ পথ পরিবর্তন করে তখন সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলবে। কোন কোন রাশির ওপর শুভ প্রভাব ফেলবে শুক্র।

মিথুন রাশি
শুক্র ঘর পরিবর্তন করার কারণে মিথুন রাশির জাতক-জাতিকাদের দশম ঘরে প্রবেশ করবে শুক্র। এই ঘরকে চাকরি ও ব্যবসার ঘর বলেই গণ্য করা হয়। তাই এ সময় মিথুন রাশির জাতক জাতিকারা চাকরি থেকে ব্যবসায় সকল কাজে সাফল্য লাভ করতে পারবেন। আপনাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। জীবনে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে তাদের খুব লাভ হবে। জীবনে তারা যা চাইবেন তাই করতে পারবেন। জীবনে সকল কাজে সফলতা পাবেন আপনি।সকল কাজে সাফল্য অর্জন করতে পারবেন আপনি। কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে। সমাজে আপনার প্রতিবর্তী ক্রমশ বাড়তে থাকবে।

কর্কট রাশি
শুক্র এই রাশির নবমঘরে প্রবেশ করতে চলেছে। এই ঘরকে ভাগ্যের ঘর বলে মনে করা হয়। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কর্কট রাশির ব্যক্তিরা। এ সময় আপনার আর্থিক দিকে কখনোই অবনতি হবে না। আপনি এ সময় বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, যেখান থেকে আপনার সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে আপনি বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে।নতুন চাকরি পেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন আপনারা সুখের মুখ দেখবেন।

বৃষ রাশি
শুক্রের ঘর পরিবর্তনের কারণে বৃষ রাশির জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। কারণ বৃষ রাশির এগারোতম ঘরে প্রবেশ করবে শুক্র ।এই ঘরকে আয় ও লাভের ঘর বলা হয়। তাই শুক্র ঘর পরিবর্তন করায় বছরের দ্বিতীয় মাসে আয়ের মুখ দেখবেন বৃষ রাশির ব্যক্তিরা। যদি আপনি এসময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখানে আপনার সাফল্যমেলার সম্ভাবনা রয়েছে। আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।এ সময় আপনার আয় প্রচন্ড বৃদ্ধি পাবে। আপনি ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন। জীবনে সকল কাজে সাফল্যও মিলবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications