মীনে প্রবেশ শুক্রের, ফেব্রুয়ারি মাস কোন রাশির কেমন যেতে চলেছে, দেখুন

জ্যোতিষশাস্ত্রে শুক্রের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্র চলতি মাসের ১৫ তারিখ ঘর পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির শুভ সময় তৈরি হবে, আবার কিছু রাশির ব্যক্তিদের অশুভ সময় তৈরি হবে।

জ্যোতিষশাস্ত্রে শুক্রের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সেটি কারোর জন্য নেতিবাচক হতে পারে আবার কারোর জন্য ইতিবাচকও হতে পারে। এই গ্রহকে ব্যবসা, বিলাসিতা, সুখ, দাম্পত্য জীবনের কারক বলেই জানি। শুক্র চলতি মাসের ১৫ তারিখ ঘর পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির শুভ সময় তৈরি হবে, আবার কিছু রাশির ব্যক্তিদের অশুভ সময় তৈরি হবে, দেখুন কাদের ওপর কেমন প্রভাব, দেখুন।


মেষ রাশি

মেষ রাশি

শুক্র ঘর পরিবর্তন করায় মেষ রাশি জাতক জাতিকাদের শুভ সময় তৈরি হবে। এই সময়ে সকল কাজে উন্নতি করতে পারবেন আপনি। মাথা ঠান্ডা রেখে কোন কাজ করলে জীবনে এগিয়ে যেতে পারবেন।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়েউত্থান পতনের মধ্য দিয়েই চলবে আপনার ভাগ্য। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু। এসময় ব্যবসায় আপনি অনেক উন্নতি করতে পারবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। অর্থ কষ্টে আপনি ভুগছিলেন সেখান থেকে আপনি বেরোতে পারবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

খাদ্যের দিকে বিশেষ নজর দিতে হবে আপনাকে না হলে আপনাদের শরীর খারাপ হওয়ার সম্ভবনা রয়েছে। না হলে আপনার জীবনে নানা অসুবিধার সম্মুখীন হতে হবে। ঈশ্বরের প্রতি ভরসা রেখে চলুন। যারা রাজনীতিতে যুক্ত তাদের সাফল্যের সময় শুরু।

 সিংহ রাশির

সিংহ রাশির

শুক্র ঘর পরিবর্তন করায় সিংহ রাশির জাতক-জাতিকদের শুভ সময় শুরু। এসময় আপনার আর্থিক দিকে যেমন উন্নতি হবে স্বাস্থ্যও তেমনি ভালো যাবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে জীবনে সাফল্য পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির খুবই খারাপ সময় যাবে। শুক্র ঘর পরিবর্তন করায় এ সময় আপনাদের প্রেমিকের সঙ্গে নানান অশান্তি বাঁধতে পারে। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা চুরি যেতে পারে। শত্রুরা আপনার ক্ষতি করতে পারেন। তাই চারিদিকে মাথা রেখে কাজ করবার চেষ্টা করবেন। মনের গোপন কথা কাউকে না বলআই ভালো।

 তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনারা দূরের কোথোও ঘুরতে যেতে পারেন। আবার দাম্পত্য জীবনে সুখ থাকবে। যদি আপনি ব্যবসা করেন সেখানে বিনিয়োগ করতে পারেন,। সেখানে আপনারা লাভের মুখ দেখবেন। আর সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটান, অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার লাভ হবে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

শুক্র ঘর পরিবর্তন করায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো সময় শুরু। এই সময় আপনি আর্থিক দিয়ে খুব উন্নতি হবে। যারা বিচারকের আসনে বসে রয়েছেন তাদের জীবনে সাফল্য আসবে। আপনি অনেক উন্নতি করতে পারবেন জীবনে।

 ধনু রাশি

ধনু রাশি

শুক্র ঘর পরিবর্তন করায় ধনু রাশির খুব একটা শুভ সময় নয়। এসময়ে সকলের দিকে বিশেষ নজর রেখে চলবেন। যদি আপনি যানবাহন কেনেন সেখানে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন পোশাকের ব্যবসা করতে পারেন। বন্ধুদের আগমন আপনার বাড়িতে হবে। সেখানে আপনার ব্যবসার দিকে খুব লাভ হবে। যেকোনোও সমস্যা থেকে মুক্তি পাবেন।

 মকর রাশি

মকর রাশি

মকর রাশির খুব শুভ সময় শুরু। এসময়ে আপনার মনে যেকোনও ইচ্ছা পূরণ হবে। আপনি নতুন ব্যবসা করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সকল কাজে সম্মান বৃদ্ধি হবে। মাথা ঠান্ডা রেখে চললে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির ব্যক্তিদের সম্মান বৃদ্ধির পাশাপাশি অর্থ উপার্জনও খুব ভালো হবে। আপনার মিষ্টি কন্ঠের জন্য সকলে আপনাকে খুব পছন্দ করবেন। যারা সঙ্গীতপ্রেমী তাদের এই সময় সাফল্যের সময় শুরু। পারলে এ সময় আপনি চাকরির পরীক্ষা দিতে পারেন।

মীন রাশি

মীন রাশি

শুক্র ঘর পরিবর্তন করায় মীন রাশির জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় জাতিকাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত তাদের জন্য ভালো পাত্র পাত্রী পাওয়া যেতে পারে। এ সময় ব্যবসা আপনি বিনিয়োগ করতে পারেন, সাফল্য আসবে। আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+