শুক্র গোচরে সৌভাগ্যের শীর্ষে পৌঁছাবেন কারা, জীবনে সুখের ছোঁয়াই বা লাগবে কাদের
জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্র যখন স্থান বদল করে কিংবা উদিত হয়, তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, তা আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
শুক্র বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবে ২৮ জানুয়ারি । এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। এমনকি ব্যবসাতেও অর্থপ্রাপ্তি নিশ্চিত। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ সময়। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আয়, উন্নতি ক্রমশ বাড়তে থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন। শুধু তাই নয়, নতুন যেকোনও ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত। এই সময় দীর্ঘদিন ধরে যে অমীমাংসিত কাজগুলি রয়েছে, সেগুলিও আপনি খুব সহজেই শেষ করতে পারবেন। তাছাড়া বিবাহিত জীবনেও আপনি সুখী হবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের শুভ প্রভাব পড়বে। আপনার জীবনে সফলতা নিশ্চিত। চাকরি থেকে কেরিয়ার, ব্যবসায় যথেষ্ট উন্নতি করতে পারবেন। চাকরিতে বসের বিশেষ সহযোগিতা পাওয়ায় আপনার মানসিক চাপ আগের থেকে কিছুটা হলেও কমবে।
এসময় আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। আপনি আপনার প্রেমিক সঙ্গী বা জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। বিবাহিত জীবনে খুব সুখী হবেন। সমাজে সম্মান ও মর্যাদা বাড়তে থাকবে আপনার। এই সময় আপনার আয়ের নতুন উৎস আপনি খুঁজে পাবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। অর্থপ্রাপ্তি নিশ্চিত।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার অসম্পূর্ণ প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ধর্মীয় কাজেও আগ্রহ বাড়বে। তাছাড়া যানবাহন কেনার সুবিধা পাবেন। আপনার রাশির নবম ঘরে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহ। দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন।
এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। শিক্ষক, সাংবাদিক, উকিল ও বেসরকারি করমচারীদের জন্য সময়টি শুভ। প্রেমের সম্পর্কে আপনার প্রেমিক সঙ্গীর অনুভূতি বুঝুন। তাছাড়া যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদেরও অত্যন্ত শুভ সময়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications