Venus transit: শুক্র গোচরের শুভ প্রভাবে অঢেল সম্পত্তির মালিক হতে চলেছেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে আমরা ধন-সম্পদ, ঐশ্বর্য, বৈষয়িক সুখ, সম্পদের অধিপতি বলেই জানি। শুক্র ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। যেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে।
শুক্র গ্রহ ৩০ মে ঘর পরিবর্তন করেছে। সন্ধ্যে ৭ টা ৪০ মিনিটে। শুক্র সিংহ রাশিতে প্রবেশ করেছে। ৭ জুলাই পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে শুক্র। এসময়ে কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কর্কট রাশির (Cancer) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে শুক্র। এটি সম্পদ ও বক্তৃতার ঘর। তাই এই সময় আপনার অঢেল সম্পত্তির মালিক হতে পারবেন। আপনি হঠাৎ করে কোথাও থেকে অর্থ পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের সাফল্যের সময়ে শুরু হবে। এই সময়ে বন্ধুদের থেকে কোন বিষয়ে আপনার লাভ দেখতে পাবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে সকল কাজে এগিয়ে যেতে পারবেন।

তুলা রাশির (Libra) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আপনার দশম করে প্রবেশ করবে শুক্র। সকল কাজে সফলতা আসবেন। শুধু তাই নয় ব্যবসায় খুব সাফল্য মিলবে আপনার। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকুরীজীবীদের পদোন্নতি হতে পারে। বন্ধুর আগমনে আপনি কোনও ভালো খবর পেতে পারেন। এই সময় আপনি বিলাসবহুলভাবে জীবন যাপন করতে পারবেন সকল কাজেই এগিয়ে যেতে পারেন।

কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের পঞ্চম ও দশম ঘরের অধিপতি হল শুক্র। এই সময় আপনার সপ্তম ঘরে প্রবেশ করেছে শুক্র গ্রহ। তাই আপনার নতুন চাকরির অফার পেতে পারেন। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন।কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালোই থাকবে। যে কারণে আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রায় সফলতা মিলবে। মাথা ঠান্ডা রেখে সকল কাজ করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনের সুখের মুখ দেখবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications