অস্তমিত শুক্রের প্রভাবে জীবন ছারখার হতে চলেছে এই রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে, মোট বারোটি রাশি, নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। শুক্র গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। আর ধন সম্পদের দাতা হলেন শুক্র। যখন শুক্র ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।

২৯ এপ্রিল রাতে শুক্র গ্রহ মেষ রাশিতে অস্ত গেছে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর শুক্র শুভ প্রভাব ফেলবে। আবার কিছু রাশির ব্যক্তিদের খুব অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। কোন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে, জানুন।

Sad Man

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত খারাপ সময় শুরু হবে। এসময় কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। কোথাও যদি লেনদেন করেন সেখানে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে আপনার প্রতিপক্ষ আপনার লক্ষ্য থেকে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারেন। এই সময়ে, বাড়ির মেরামত, বিলাসবহুল জিনিস কেনার জন্য আপনাকে পকেট থেকে বেশি টাকা খরচ হতে পারে। বাড়তি খরচ বাড়বে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। কারোর থেকে ধার নেবেন না। এসময় স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁধবে।

  • কুম্ভ রাশি

শুক্র অস্ত যাওয়ার কারণে এসময় আপনার পরিবেশ প্রতিকূলে থাকবে। কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন না। এসময় আপনি ব্যবসায় ততটা সফলতা অর্জন করতে পারবেন না। মানসিক চাপ বাড়তে থাকবে। স্ত্রীর সঙ্গে সব বিষয় নিয়ে আপনার মতবিরোধ হতে পারে। চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে কিছু সমস্যা ও বাধার সম্মুখীন হতে হতে পারে। আয়ের তুলনায় অতিরিক্ত ব্যয় হবে। আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন এবং সাবধানে গাড়ি চালান।প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের জীবন উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • তুলা রাশি

তুলা রাশি জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন না। পরিবারের সকলের সঙ্গেই অশান্তি বাঁধবে। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে গিয়েও আপনার নানান সমস্যা আসবে। এই সময় গাড়ি চালালে সাবধানে চালাবেন।পারিবারিক সমস্যা সমাধানের সময় বিবাদের পরিবর্তে আলাপ-আলোচনার সাহায্য নিন। এই সময়ে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। চাকরিতে বদলি হতে পারে। কারণ আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে হবে আপনাকে। কখনোই মাথা গরম করে চলবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+