শুক্র ঘর পরিবর্তন করায় কোন কোন রাশির শুভ সময় শুরু, জেনে নিন
শুক্র ঘর পরিবর্তন করায় কোন কোন রাশির শুভ সময় শুরু, জেনে নিন
শুক্রের পরিবর্তন কিন্তু প্রত্যেক রাশির ওপর এক বিশেষ প্রভাব ফেলবে। যেমন অর্থনৈতিক দিকে, প্রেম ও জীবনে একটা বড় প্রভাব দেখা দেবে। মে মাসের ২৩ তারিখ শুক্র গ্রহ রাশি পরিবর্তন করেছে। মেষ রাশিতে প্রবেশ করেছে এই গ্রহ। আর তার জন্য সমস্ত রাশিকে প্রভাবিত করেছে শুক্র। মার্চ মাসের ২৩ তারিখ থেকে জুন মাসের ১৮ তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকবে এই গ্রহ। জেনে নিন এই সময় কোন কোন রাশির শুভ প্রভাব দেখা দেবে।

মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের শুক্র গ্রহের রাশি পরিবর্তনের ফলে অনেক সুবিধা জীবনে দেখা দেবে। তারা কর্ম জীবনে উন্নতি করতে পারবেন। নতুন চাকরির প্রস্তাব পাবেন। হঠাৎ আর্থিক লাভের সম্ভবনা রয়েছে। প্রেমের জীবন আরো ভালো হবে। জীবনে উন্নতি করতে পারবেন।

মিথুন রাশি
মেষ রাশিতে শুক্র গ্রহ প্রবেশ করায় মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে প্রমাণিত হবে। এই সময়ে আপনি গাড়ি ও বাড়ি কিনতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে আপনার। আয় বাড়বে। পারিবারিক ব্যবসায় জীবনে উন্নতি হবে। পরিবারে খুব হাসি খুশি থাকবে। দাম্পত্য ও পারিবারিক জীবন সুখের হবে। নববিবাহিতরা সন্তান আসার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুব সুখের হবে। জীবনে অনেক কাজে সফলতা পাবেন। সেই সঙ্গে সম্মান বাড়বে। কর্মজীবনেও সাফল্য আসবে। নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিনিয়োগ করলে লাভ করতে পারবেন। আপনারা বিদেশে গিয়ে জমি কিনতে পারেন, সেটা আপনাদের লাভ হবে। যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাইছেন, করতে পারেন তাতে আপনার জীবনে সফলতা আসবে।

মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ আসতে চলেছে। যারা প্রেম করছেন তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। বিবাহিত দম্পতিদের জীবনের ভালো সময় শুরু হচ্ছে। বাড়ি ও গাড়ি কিনতে পারেন। আপনাদের আয় বাড়বে। আর্থিক সংকট কেটে যাবে। যারা চাকরি করছেন তাদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা এই সময় শুভ কাজ শেষ করুন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের চাকরিতে পদোন্নতি পাওয়ার যোগ রয়েছে। যেকোনও ভালো কাজ করে আপনি খুব সহজেই মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপনারা এই সময় দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। সেটি আপনাদের জন্য বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications