শুক্র গোচরের শুভ প্রভাব কাদের ওপর পড়বে, কাদেরই বা বাড়তি খরচে লাগাম দিতে হবে

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে আমরা প্রেম, সৌন্দর্য, সুখ ব্যবসার কারক বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে।


কবে শুক্র ঘর পরিবর্তন করবে

কবে শুক্র ঘর পরিবর্তন করবে

গ্রহদের ঘর পরিবর্তন কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। এপ্রিল মাসের ৬ তারিখ বৃহস্পতিবার মেষ রাশি থেকে বৃষ রাশিকে গমন করবে শুক্র গ্রহ, এই সময়ে বিশেষ প্রভাব ফেলবে সে।

তবে দেখুন কোন রাশির উপর শুভ প্রভাব ফেলবে শুক্র, আর কোন রাশির ওপর অশুভ প্রভাব ফেলবে এই গ্রহ।

মেষ রাশি

মেষ রাশি

শুক্রের ঘর পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু। এসময় আপনি সকল কাজে যেমন এগিয়ে যেতে পারবেন তেমনি কর্মজীবনেও খুব উন্নতি করতে পারবেন।

যেকোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। সঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে আপনার ভালো সময় শুরু হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়ে শুক্র গ্রহের কারণে আপনার জীবনে উত্থান পতন জীবনে লেগেই থাকবে। চাকরিজীবীরা যেমন নতুন কাজের সুযোগ পাবেন ঠিকই তেমনই যারা বেসরকারি চাকরি করছেন এই সময় আপনাদের আর্থিক অবস্থা খানিকটা টালমাটালের মধ্যে দিয়েই যাবে।

এসময় স্বাস্থ্য খারাপ হতে পারে। তবে বিবাহিত জীবনে পূর্ণ সুখী হবেন আপনি। ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশি জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে, কারণ শুক্র ঘর পরিবর্তন করছে। তবে এই সময়ে আপনার আর্থিক দিকে ততটা লাভ হবে না। আপনাদের এই সময় আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য চিন্তা করতে হবে না। সে যথেষ্ট ভালো ফল করে লাভ করবে পরীক্ষায়।

তবে এ সময় আর্থিক খরচ ক্রমশ বাড়তে থাকবে। যদি আপনি প্রেমের সম্পর্কে জড়িত থাকেন তাহলে একটু সতর্ক থাকবেন। প্রেমিকার সঙ্গে অত বেশি ঝগড়া- অশান্তিতে জড়াবেন না। নতুন ব্যবসায় চুক্তি সই করার আগে দুবার ভাবুন।

কর্কট রাশি

কর্কট রাশি

শুক্র ঘর পরিবর্তনের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। চাকরির জন্য আপনি ভালো খবর পাবেন। যদি বিদেশে যেতে চান যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের।

এই সময়ে আপনি বিদেশে নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি, বাড়ি কেনার ভালো সময়।

সিংহ রাশি

সিংহ রাশি

শুক্রের ঘর পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় শুরু হবে। এসময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনার প্রেম জীবনে সাফল্য আসবে। আপনি নতুন বাড়ি কিনতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

এসময় যদি আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে চান যেতে পারেন সেখানে গেলে আপনার সঙ্গিনীর সঙ্গে আপনার খুব ভালো সময় কাটাতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

 কন্যা রাশি

কন্যা রাশি

শুক্রের ঘর পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু। এসময় আপনারা কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা আসবে, ঠিকই তবে আপনাদের নতুন পথ খুঁজে পাবেন আয়ের।

আপনি নতুন গাড়ি, বাড়ি কিনতে পারেন। এসময় যদি কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকে তা কেটে যাবে। আইনি যে কোনও পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাববেন।

 তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে বিদেশ যাওয়ার আগে ভেবে চিন্তে যাবেন। ব্যবসায় আপনি খুব সাফল্য অর্জন করতে পারবেন। অর্থনৈতিক দিকেও সফলতা আসবে।

যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান দিতে পারেন। সেখানে সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। আপনারা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখানেও লাভের মুখ দেখবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতিকারা এসময়ে যে কাজে হাত দেবেন সে কাজেই যেন সোনা ফলবে। আপনার সকল কাজেই আপনি উন্নতি করতে পারবেন। অর্থ উপার্জনের ভালো সম্ভাবনা রয়েছে আপনার। দাম্পত্য জীবনে সুখে থাকবেন আপনি।

ধনু রাশি

ধনু রাশি

শুক্রের ঘর পরিবর্তনের কারণে ধনু রাশি জাতক-জাতিকাদের এই সময়টি উত্থান পতনের মধ্য দিয়েই যাবে। কাজেই এসময়ে আপনি সকল কাজে যেমন সাফল্য অর্জন করতে পারবেন না, ঠিক তেমনি আপনার আর্থিক দিকে নানান অসুবিধা লেগে থাকবে। প্রেমের সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এ সময় প্রেমিকার সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না।

মকর রাশি

মকর রাশি

শুক্রের ঘর পরিবর্ণের কারনে মকর রাশি জাতক-জাতিকাদের চাকরি জীবনে খুব উন্নতি হবে। তবে এ সময় আপনার বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। সেদিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। এসময়ে মনের মানুষের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন। দাম্পত্য জীবনের সুখ মিলবে আপনার। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শুক্রের ঘর পরিবর্তন কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদেশ যেতে হতে পারে। পারিবারিক জীবনে যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। আপনার সম্পর্ক আরোও ভালো হবে। সন্তানদের সঙ্গেও আপনি খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন।

 মীন রাশি

মীন রাশি

শুক্র ঘর পরিবর্তন করার কারণে মীন রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। উন্নতি লাভ করতে পারবেন জীবনে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি ।এসময়ে আপনার প্রচুর অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জীবনে শুভ সময় শুরু হবে আপনার। মাথা ঠান্ডা করে যে কাজ করবেন সেখানেই সফলতা মিলবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+