শুক্র গোচরের জের, এই রাশিদের জীবনে বিরাট পরিবর্তন হতে চলেছে
শুক্র গোচরের জের, এই রাশিদের জীবনে বিরাট পরিবর্তন হতে চলেছে
জ্যোতিষশাস্ত্রে শুক্রকে ধন ও সম্পদ, ব্যবসার কারক বলেই আমরা জানি। অগাস্ট মাসের ৭ তারিখ শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করেছে। যা ৩১ অগাস্ট পর্যন্ত এই রাশিতেই থাকবে। সে এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময়। জেনে নিন সেই রাশি গুলি কী কী।

কন্যা রাশি
শুক্র ঘর পরিবর্তন করায় কন্যা রাশির এরগারোতম ঘরে প্রবেশ করবে শুক্র। এই সময়ে আরথিকদিকে উন্নতির সম্ভাবনা রয়েছে।সোনা ব্যবসায়ীরা আর্থিক দিকে শুভ হবে। এই সময় আপনাদের খুব গুরুত্বপূর্ণ। কোনোও চুক্তির সিদ্ধান্ত নিতে পারেন। যা আপনাদের জন্য খুব ভালো হবে। অর্থনৈতিকভাবে তারা খুব উন্নতি লাভ করতে পারবেন। যারা কর্মক্ষেত্রে যুক্ত তারা সব কাজে প্রশংসা পাবেন। সামাজিক কাজে যারা যুক্ত তারা জীবনে এগিয়ে যেতে পারবেন। যারা ব্যবসায়ে যুক্ত তারা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তবে এই সময় আপনারা শুভ কাজ করতে পারেন। কাজের নতুন উৎস খুঁজে পাবেন। যারা মিডিয়া, ফিল্ম, ফ্যাশনের সঙ্গে যুক্ত তারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসা করতে পারেন।

তুলা রাশি
শুক্র ঘর পরিবর্তন করায় এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু। এই সময়ে ব্যবসা ও চাকরিতে সম্মান বাড়বে। এ সময় আপনার নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি কাজে যুক্ত তাদের পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করতে চাইছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তাদের জন্য খুব শুভ সময়। আপনারা যেকাজেই হাত দেবেন, সে কাজেই সাফল্য পাবেন। এই সময়ে মাথা ঠাণ্ডা রেখে চলুন। এই সময়ে আপনি হীরে পড়তে পারেন। যা আপনার জন্য শুভ রত্ন বলে প্রমাণিত।

সিংহ রাশি
দ্বিতীয় প্রবেশ করবে শুক্র। বক্তৃতার ঘর এটি। তাই এই সময় আপনি যারা বক্তৃতামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জীবনের শুভ সময়। আপনি অংশীদারিত্বে কাজে বিনিয়োগ করতে পারেন। নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। যারা আইনজীবী শিক্ষকের পেশায় যুক্ত তাদের জন্য খুব ভালো সময়। এরা জীবনে সাফল্যের সময়। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। বিদেশী সম্পত্তি কিনতে পারেন। যা আপনার জন্য বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। এই সময়ে আপনি মুক্ত পড়তে পারেন যা আপনার জন্য শুভ রত্ন বলে প্রমাণিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications