এই একাদশীর দিন এই কাজগুলি করলেই লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা থেকে বঞ্চিত হবেন আপনিও!
শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন কিন্তু ভগবান বিষ্ণুর পুজো করে থাকেন সকলে। প্রতিবছর মার্গশীর্ষ মাস বা অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্ন একাদশী পালিত হয়।
এই বিশেষ দিনে যদি ভগবান বিষ্ণুর পুজো করেন, তাহলে আপনার ভাগ্যের দ্বার খুলবে। জীবনে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। চলতি বছর কবে পড়েছে উৎপন্ন একাদশী। আর এই বিশেষ দিনে এই ভুলগুলি করবেন না। তাহলে দেবী লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদ আপনি কখনোই পাবেন না। জানুন কোন কোন কাজ করা অশুভ।

- কবে পড়েছে এই বিশেষ দিন
সকলে উৎপন্ন একাদশীর উপবাস পালন করবেন ২৬ নভেম্বর। এই দিন ভগবান বিষ্ণুর পুজো করলে তবেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। জানুন এই দিন কোন কোন ভুল করবেন না।
- তুলসী দেবীকে জল নিবেদন করবেন না
এই বিশেষ দিনে তুলসী দেবীকে জল নিবেদন করবেন না। তুলসী গাছে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। তাই এই দিন দেবী লক্ষ্মী নির্জলা উপবাস করেন। এই দিন দেবীর লক্ষ্মীর গায়ে যদি আপনি জল দেন, তাহলে দেবী রেগে যান।
- ভাত খাওয়া এড়িয়ে চলুন
এই সময় ভাত খাওয়া এড়িয়ে চলুন। কারণ এতে আপনার জন্মকুণ্ডলীতে চাঁদ ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে। আপনার জীবনে নানান বাধা আসতে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।
- এগুলি খাবেন না
উৎপন্ন একাদশীতে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, একদমই খাবেন না। এমনকি মদ ও ছোঁবেন না। এগুলি থেকে দূরে থাকুন। না হলে দেবী লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। আপনার পরিবারের নানান সমস্যার সৃষ্টি হবে।
- কালো রঙয়ের পোশাক পরবেন না
এই দিনে কালো রঙয়ের পোশাক পরা এড়িয়ে চলুন। হালকা রঙের পোশাক পরবেন না। সাদা রঙ পরতে পারেন। ভুলেও কালো রঙের কোনও জিনিস পরবেন না। তাহলে আপনার জীবনে সমস্যা আসবে।
- চুল কাটবেন না
উৎপন্ন একাদশীর দিন চুল, দাঁড়ি কাটবেন না। এই একাদশীতে বিছানায় শোবেন না। যদি পারেন মেঝেতে শুতে পারেন। তবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনি।
- ঝগড়া, অশান্তিতে জড়াবেন না
বিশেষ দিনে কারোর সঙ্গে তর্কাতর্কি, ঝগড়া, অশান্তিতে জড়াবেন না। কেউ যদি আপনার বাড়িতে আসেন, তাহলে তাঁকে অপমান করবেন না। এতে দেবী লক্ষ্মীর ক্রোধের মুখোমুখি হতে পারেন আপনি। এতে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে।
- বিষ্ণুর পুজো করুন
এই বিশেষ দিনে আচার অনুষ্ঠান মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন। তাকে ফল, মিষ্টি নিবেদন করুন। ব্রাহ্মণদের দান করুন। এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে ও বিষ্ণুর কৃপা লাভ করবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications