কখন হয় তুলসী বিবাহ, কেন ভগবান বিষ্ণু তুলসী দেবীকে বিয়ে করেছিলেন, জানুন
হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসীকে মা লক্ষ্মীর রূপ বলেই মনে করা হয়। যে বাড়িতে নিত্যদিন তুলসী পুজো করা হয় ,সেই বাড়ির সদস্যদের আর্থিক দিকে খুব লাভ হয়। এমনকি মা লক্ষ্মীও সেই বাড়িতে বাস করেন। প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে তুলসী বিবাহ সম্পন্ন করা হয়।
তুলসী দেবীর আরেক নাম বিষ্ণুপ্রিয়া, তুলসীকে ভগবান বিষ্ণুর স্ত্রী বলে মনে করা হয়। তাই এই তুলসী বিবাহ প্রতিবছর পালিত হয়। এর একদিন আগে পালন করা হয় দেবথানী একাদশী।

- কবে পড়েছে তুলসী বিবাহ
শ্রী হরি বিষ্ণু চার মাস ঘুমের পর জেগে ওঠেন। আর এরপরে দেবথানী একাদশী তুলসী দেবীর সঙ্গে বিয়ে হয় তার। চলতি বছর কবে পড়েছে তুলসী বিবাহ, জানুন। চলতি বছর তুলসী বিবাহ পড়েছে ১৩ নভেম্বর এর একদিন আগে অর্থাৎ ১২ নভেম্বর দেবথানী একাদশী পড়েছে। এদিন তুলসীর সঙ্গে ভগবান বিষ্ণুর বিবাহ দেওয়ার বিশেষ প্রথা রয়েছে।
- জানুন সময়
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি শুরু হচ্ছে নভেম্বর মাসের ১২ তারিখ বিকাল চারটে চার মিনিট থেকে। ১৩ অক্টোবর একটা এক মিনিটে তা শেষ হবে। গোধূলি সময় পাঁচটা ২৮ মিনিট থেকে ৫ টা ৫৫ মিনিটে শেষ হবে। একাদশীতে তুলসী বিবাহে শুভ সময় বিকেল ৫ টা ২৯ মিনিট থেকে ৫ টা ৫৫ মিনিট পর্যন্ত।
- কী ফল পাওয়া যায়
তুলসী দেবীর সঙ্গে ভগবান বিষ্ণুর বিয়ে দিলে কন্যাদানের সমান ফল পাওয়া যায়। এমনকি দাম্পত্য জীবনেও সেই ব্যক্তি খুব সুখী হন। তবে বাড়ির উঠোনেই তুলসী দেবীর বিবাহ দেওয়া হয়। সূর্যাস্তের পর শুভ সময়ই তুলসী দেবীর বিয়ে দেওয়া হয়। যেখানে তুলসি দেবীর বিয়ে হয় সেখানে কিন্তু মা লক্ষ্মী বাস করেন।
- কীভাবে দেবেন বিবাহ
এদিন ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে, পরিষ্কার জামা কাপড় পরে, শঙ্খ ও ঘন্টা ধ্বনি দিয়ে ভগবান বিষ্ণুকে জাগানো হয়। তারপর তাকে পুজো করা হয়। সন্ধ্যায় বাড়িতে ও মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়। তারপর গোধূলি অর্থাৎ সূর্যাস্তের সময় ভগবান বিষ্ণুর সঙ্গে তুলসীর বিয়ে দেওয়া হয়।
- কেন ভগবান বিষ্ণু তুলসীকে বিয়ে করেছিলেন, জানুন
পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু জলন্ধরকে পরাজিত করার সময় তার ভক্ত বৃন্দ বৃন্দাকে প্রতারণা করেছিলেন। এরপর বৃন্দা ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে তাকে পাথরে পরিণত করে দেন। কিন্তু দেবী লক্ষ্মীর অনুরোধে তিনি তাকে আবার তার জীবন ফিরিয়ে দেন। তার সতী হন। তার ভস্ম থেকে তুলসী গাছের জন্ম হয়। আর তখন থেকেই শালিগ্রামের বিবাহ দেওয়া শুরু হয়।












Click it and Unblock the Notifications