ত্রিগ্রহী যোগের প্রভাবে কেরিয়ারে উন্নতির পাশাপাশি ধনবর্ষা হবে কোন রাশির জাতকদের, জানুন
জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য হল গ্রহের রাজা। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে। সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ সূর্য ঘর পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। ইতিমধ্যে সেখানে রয়েছে কেতু গ্রহ।
২৩ সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে সূর্য, বুধ ও কেতুর মিলন ঘটবে। সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য যোগ তৈরি হবে। এই যোগের প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন তারা। জানুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সোনা ব্যবসায়ীরা যা চাইবেন তাই করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে খুব লাভ হবে আপনারা। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।
দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখে থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় পরিবেশ আপনার অনুকূলে থাকবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। এসময় বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। যদি নতুন ব্যবসা করেন বা সোনা ব্যবসায় নিজেকে যুক্ত করতে চান, তাহলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।
এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। যারা কেরিয়ারে আরও উন্নতি করতে চাইছেন, করতে পারেন। এই সময় আপনারা মা কালির পুজো নিত্যদিন করুন। সেই সঙ্গে প্রতি সোমবার করে শিব ঠাকুরের মাথায় জল ঢালুন। এতে আপনাদের কাজের জায়গায় আটকে থাকা প্রত্যেকটি কাজও হয়ে যাবে।
- মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকারা নয়া সম্পত্তির মালিক হবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। কর্মজীবন থেকে চাকরিতে বাধা কাটবে। এসময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। এসময় সন্তানের কোনও সুখবরে আপনার মনে খুশি লেগে থাকবে। স্ত্রীর সঙ্গে খুব ভালো থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications