ত্রিগ্রহী যোগের প্রভাবে ব্যবসায় বিপুল উন্নতি, লটারি প্রাপ্তির সম্ভাবনা কাদের রয়েছে
জ্যোতিষশাস্ত্রে সব গ্রহই তাদের নিজের সময় অনুযায়ী ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর ভালো ও খারাপ নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
চলতি বছর মার্চ মাসে বুধ, সূর্য, শনি গ্রহের মিলনে মীন রাশিতে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। এই যোগের প্রভাবে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়?

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে। এই সময় ব্যবসায় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। আপনার দশম ঘরেই তৈরি হবে এই যোগ। যে কারণে কর্মক্ষেত্র থেকে ব্যবসায় সফলতা আসবে। যারা চাকরি করছেন, তাদের জীবনেও সফলতা আসবে। তাছাড়া বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে। পৈত্রিক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে আপনার। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।
- ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের শুভ প্রভাব পড়ায় পরিবেশ আপনাদের অনুকূলে থাকবে। আপনার চতুর্থ ঘরেই তৈরি হবে এই যোগ। এসময় আপনার যানবাহন কেনার মতন বিশেষ সুবিধা পাবেন। আপনার আর্থিকদিকে লাভ হবে আপনার। আত্মবিশ্বাস বাড়বে।
এসময় আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া হঠাৎ করে কোথা থেকে আপনার টাকার আসার সম্ভাবনা রয়েছে আপনার। এই সময় আপনি আপনার বস ও সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। কর্মক্ষেত্রে নতুন লোকের সঙ্গে দেখা হলে আপনার খ্যাতি বাড়বে।
- মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটবে। তাছাড়া আপনার নতুন ব্যবসায় লাভের মুখ দেখবেন। মনের ইচ্ছা পূরণ হবে। যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিয়ে হয়ে যেতে পারে। বিবাহিত জীবনেও সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। এসময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান, যেতে পারেন।
সেখানেও আপনার সফলতা আসবে। তাছাড়া মাথা ঠান্ডা রেখে কাজ করবেন আপনি। মনের ইচ্ছা পূরণ করতে চান, তাহলে এই সময় যেকোনও শুভ কাজ করতে পারবেন আপনি। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে। সরকারি চাকরি সংক্রান্ত কোনও স্বপ্ন থাকলে আপনার ইচ্ছা পূরণ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications