ত্রিগ্রহী যোগের প্রভাবে ধনতেরাস থেকেই ভাগ্য খুলবে এই রাশির ব্যক্তিদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময়মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। অক্টোবর মাসের ২৯ তারিখ পালিত হবে ধনতেরাস। এই বিশেষ দিনে ভগবান ধন্বন্তরির পুজো করলে জীবনে সাফল্য লেগেই থাকে।

১০০ বছর পর ধনতেরাসে তৈরি হচ্ছে 'ত্রিগ্রহী যোগ’। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভের সম্ভাবনা রয়েছে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে তাদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

astrology

  • কোন কোন যোগ তৈরি হবে

ইন্দ্র যোগ তৈরি হবে ২৮ অক্টোবর সকাল ৬ টা ৪৮ মিনিট থেকে ২৯ অক্টোবর ৭ টা ৪৮ মিনিট পর্যন্ত। ত্রিপুষ্কর যোগ তৈরি হবে ৬ টা ৩১ মিনিট থেকে ১০ টা ৩১ মিনিট পর্যন্ত। লক্ষ্মী নারায়ণ যোগ বৃশ্চিক রাশিতে তৈরি হবে। শুক্র ও বুধ মিলে তৈরি হবে এই যোগ।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি হবে। এই সময় আপনার মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। সাংসারিক জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।

এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। কোনও কাজেই আপনি এসময় পিছিয়ে যাবেন না। নতুন জমি কিনতে পারেন। গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। বিলাসবহুলভাবে জীবনযাত্রা করতে পারবেন আপনি। যেকোনও শুভ কাজ করার আগে অবশ্যই পরিবারের সাহায্য নেবেন।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ যাবে। এসময় আপনার ব্যবসায় অনেক লাভ হবে। ব্যবসায় সম্মান বৃদ্ধি হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।

দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন আপনি। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি হবে। এসময় অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে আপনার। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন। দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই বাবা মায়ের পরামর্শ নিয়ে তবেই যাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+