দেবশয়নী একাদশীতে তৈরি হচ্ছে ‘ত্রিগ্রহী যোগ’, কাদের ভাগ্য সোনায় মুড়বে, জানুন
প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবশয়নী একাদশী পালিত হয়। চলতি বছর ১৬ জুলাই থেকে শুরু হয়েছে, যা চলবে ১৭ জুলাই পর্যন্ত। আর ১০০ বছর পরেই দেবশয়নী একাদশীর দিন তৈরি হয়েছে 'ত্রিগ্রহী যোগ’।
এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। ব্যবসায় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক দিকে হবে। শ্বশুরবাড়ি থেকে সম্মান পাবেন। আপনার আর্থিক অবস্থা ভালো হবে। আপনার মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের শুভ সময় শুরু হবে।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিরা পেশা ও ব্যবসায় খুব লাভ করতে পারবেন। যারা বেকার রয়েছেন তাদের জন্য শুভ সময় শুরু হবে। এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন। আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। যদি আপনার কিছু টাকা দীর্ঘ সময়ের জন্য আটকে থাকে, তাহলে আপনি সেটাও পেতে পারেন। প্রেমিকের কাছ থেকে উপহার পেতে পারেন। আপনি যদি কিছু ঋণ নিয়ে থাকেন, তবে আপনি তা পরিশোধে সফল হতে পারেন। পরিবারের সদস্যদের নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। এসময় কেরিয়ার থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেবশয়নীর একাদশীর দিন থেকে অত্যন্ত শুভ যাবে। এসময় আপনি কর্ম থেকে ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। তবে যা করবেন ভেবেচিন্তে করবেন। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে আপনার সব কাজে সফলতা আসবে। দাম্পত্য জীবনেও সুখী হতে পারবেন। আপনার যেকোনও অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। কিছু সময় পরিবারের সঙ্গে মজা করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। দীর্ঘদিন ধরে আপনার মনে যে আশা ছিল সেই আশা দ্রুত পূরণ হবে। নতুন সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications