Trigrahi Yog 2023: শুভ এই তিন গ্রহের মিলনে তৈরি হচ্ছে ‘ত্রিগ্রহী যোগ’ আর্থিক লাভ হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে আমরা সেনাপতি গ্রহ বলেই জানি। মঙ্গল যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।

নভেম্বর মাসের ১৭ তারিখ সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে মঙ্গল ও বুধ। মঙ্গল, বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এই যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর। আর্থিক দিকে তাদের যথেষ্ট লাভ হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Trigrahi Yog 2023

  • তুলা রাশি

ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়ে তুলা রাশির (libra) ব্যক্তিদের উপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যে সকল ব্যক্তির মার্কেটিং, মিডিয়া, শিক্ষক যোগাযোগ ব্যবস্থা সঙ্গে যুক্ত তাদের আর্থিক দিকের খুব লাভ হবে। এসময় আপনি যদি ব্যবসা করতে চান করতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আপনার সফলতা আসবে, শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি।

  • সিংহ রাশি

সিংহ রাশির (leo) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। এই সময় আপনার আর্থিক অবস্থা আরোও ভালো থাকবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। তবে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে করার চেষ্টা করবেন।

  • মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে । যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে জীবনে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। তাছাড়া যে কাজে হাত দেবেন সেই কাজেই মিলবে সফলতা নয়। নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও। স্ত্রীর কোনও ভালো খবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+