Trigrahi Yog 2023: বছরশেষে ত্রিগ্রহী যোগের শুভ প্রভাবে অর্থবর্ষণ শুরু হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারোটি রাশি, নয়টি গ্রহ এবং সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ, নক্ষত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা যখন স্থান পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে তখন বারো রাশির ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব তৈরি ফেলে।

চলতি মাসের২৭ তারিখ মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে। সেখানে ইতিমধ্যে উপস্থিত রয়েছে সূর্য ও বুধ। এই তিন গ্রহের মিলনে ধনু রাশিতে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। যোগের প্রভাব পড়বে বারো রাশির ব্যক্তিদের ওপর। তবে, কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে কর্মজীবন থেকে ব্যবসায় সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Trigrahi Yog 2023

  • মেষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর, আর্থিক দিকে তাদের খুব লাভ হবে। জীবনে তারা যা চাইবেন তাই করতে পারবেন। পরিশ্রমের পূর্ণ ফল তারা পাবেন। যারা ব্যবসা করেন তাদের সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনের সফলতা নিশ্চিত। শুধু তাই নয়, দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা অর্জন করতে পারবেন। কোথাও ঘুরতে যেতে পারেন, শুধু তাই নয়, যারা বেকার রয়েছেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পারেন, সেখানে সফলতা অর্জন করতে পারবেন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের জীবনে সফলতার সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। কোনরকম বিতর্কে কারোর সঙ্গে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন তবেই জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া জীবনযাত্রায় অনেকটা শুভ সময় শুরু হবে আপনার।

  • ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিদের ওপর যোগের শুভ প্রভাব পড়বে। তাছাড়া আপনার সাহস, শক্তি, আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। বড়দের কাছ থেকে সকল কাজের জন্য আপনি বিশেষ সহযোগিতা পাবেন। প্রেম জীবনে মিলবে সফলতাও। আর্থিক দিকেও আসবে সাফল্য। তবে এসময় সকলের সঙ্গে ভালোভাবে কথা বলে তবেই কিন্তু প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+