Trigrahi Yog 2023: ত্রিগ্রহী যোগের অশুভ প্রভাবে বাড়তি খরচে লাগাম দেবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (Astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, সূর্যকে আমরা গ্রহের রাজা বলেই জানি। সূর্য চলতি মাসেই তুলা রাশিতে গমন করেছে। এসময় তৈরি করেছে 'ত্রিগ্রহী যোগ’। কারণ, বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে মঙ্গল ও কেতু গ্রহ। মঙ্গল, সূর্য ও কেতু গ্রহের মিলনে তৈরি হয়েছে এই যোগ। এই যোগের অশুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর, জানুন তাঁরা কারা।

- মেষ রাশি
মেষ রাশির (aries) ব্যক্তিদের উপর। এসময় কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কাজে মনোযোগ আরও বাড়াতে হবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুব একটা ভালো নয়। এসময় পড়াশোনার জন্য আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। তবে সেখানে ততটা লাভ হবে না। আপনার মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে। তবেই আপনার জীবনে সফলতা নিশ্চিত।
- বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের এসময় আর্থিক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা নেই। আপনি দূরে কোথাও ঘুরতে গেলেও সেখানে আপনাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে। কারণ, আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে ততটা লাভ হবে না। আপনার কোনও কাজে সেভাবে অতটা লাভ হবে না। আইনি যেকোনও সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে। সকল কাজেই বাবা মায়েরপরামর্শ নিয়ে করবেন।
- মকর রাশি
মকর রাশির (Capricorn) ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। এসময় আপনার পরিবারের সকলের সঙ্গে নানা অশান্তির সময় আসতে পারে। পরিবারের সকলের সঙ্গে নানা অশান্তি থাকার কারণে আপনার মাথাও ঠিক থাকবে না। মানসিক চাপ হু হু করে বাড়তে থাকবে। দাম্পত্য জীবনে আপনার অশান্তি আসবে। সেই কারণে খুব মানসিক চাপ বাড়তে থাকবে। তবে, মাথা ঠাণ্ডা রেখে চলবেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (cancer) ব্যক্তিদের জন্য খুব খারাপ সময় শুরু হবে, এই সময়ে খুব একটা লাভ হবে না আপনার। পরিবারের সকলের সঙ্গে খুব অশান্তি লেগে থাকবে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications