ত্রিগ্রহী রাজযোগে ভাগ্যে বিরাট পরিবর্তন, চাকরিতে পদোন্নতি হবে এই রাশির জাতকদের
বড় গ্রহ ও নক্ষত্ররা অগাস্ট মাসে তাদের স্থান বদল করে ১২ রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলবে। চলতি মাসেই সূর্য, বুধ, শুক্র ও মঙ্গল তার ঘর পরিবর্তন করে তৈরি করবে ত্রিগ্রহী, বুধাদিত্য ও সমসপ্তক রাজযোগ। ১৬ আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে বুধ ও শুক্র একই রাশিতে বিরাজ করছে।
যে কারণেই তৈরি হবে ত্রিগ্রহী রাজযোগ। ২৫ তারিখ কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র। ২৫ দিন একই রাশিতে বিরাজ করবে। মঙ্গল ২৬ অগাস্ট মিথুন রাশিতে প্রবেশ করবে। যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। আর্থিক দিকে তাদের লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসায় সফলতা আসবে আপনার। নতুন চাকরি পেতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। নতুন সম্পত্তি কিনতে পারেন এই রাশির ব্যক্তিরা।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় পরিবারের সকলের সঙ্গে মজা করে সময় কাটাতে পারবেন। সমাজে সম্মান বাড়বে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার দেখা হতে পারে। যাদের সহায়তায় আপনি জীবনে এগোতে পারবেন। নতুন গাড়ি, বাড়ি সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন। সরকারি চাকরিজীবীদের চাকরিতে পদোন্নতি হতে পারে।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিরা সন্তানের কোনও খবরে খুশি হবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া ব্যবসায় বৃদ্ধি হবে। যারা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দেবেন, সেখানে খুব সফলতা আসবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাঁরা সফলতা পাবেন না। আপনার পরিকল্পিত কাজ সময়মতো শেষ হলে মাথা ঠাণ্ডা থাকবে আপনার।
- মকর রাশি
মকর রাশি জাতক-জাতিকাদের ওপর গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার চাকরির জায়গায় যা চাইবেন তাই করতে পারবেন । নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। ভাইবোনের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে।পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications