ত্রিগ্রহী যোগের শুভ প্রভাবে নয়া চাকরি পাওয়ার সম্ভাবনা কোন রাশির ব্যক্তিদের রয়েছে?

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। অনেক সময় গ্রহরা স্থান বদল করার সময় নানান রকম যোগও তৈরি করে থাকে। যার বিশেষ প্রভাব পরে সকল রাশির ব্যক্তিদের ওপরে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে।

আগামী মাসের ১৩ তারিখ সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ২০ তারিখ বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শনি, বুধ ও সূর্য রাশি মিলনে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। যার বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর। আর্থিক দিকেও তাদের খুব লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

ত্রিগ্রহী যোগের শুভ প্রভাবে নয়া চাকরি পাওয়ার সম্ভাবনা কোন রাশির ব্যক্তিদের রয়েছে?

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। কর্মজীবনের খুব এগিয়ে যেতে পারবেন আপনি। চাকরিতে পদোন্নতি নিশ্চিত আপনার। পরিবারের সকলের সঙ্গে সুব ভালো থাকার কারণে আপনার মানসিক চাপ ক্রমশ কমবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি যদি ব্যবসা শুরু করেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।

বৃষ রাশি

বৃষ রাশির দশম ঘরে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। যার বিশেষ প্রভাবে জীবনের সাফল্য লেগে থাকবে এই রাশির ব্যক্তিদের। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আপনারা ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। আপনারা যেখানে টাকা বিনিয়োগ করবেন সেখান থেকেই লাভের মুখ দেখবেন। আয়ের অতিরিক্ত উৎস খুঁজে পাবেন।

মিথুন রাশি

মিথুন রাশির নবম ঘরে তৈরি হবে এই শুভ যোগ। এসময় আপনি আপনার স্ত্রীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখানে গিয়ে আপনার দাম্পত্য জীবনে যে অশান্তি ছিল সেটি অনেকটাই কমবে। তাছাড়া চাকরিতে নতুন সুযোগ পাবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কঠিন পরিশ্রম করার পরে আপনার জীবনে সফলতা নিশ্চিত। তবে এসময় বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার। যারা গবেষণায় যুক্ত তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+